1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

কুমিল্লাকে হারিয়ে প্রথমবারের মত বিপিএলে চ্যাম্পিয়ন বরিশাল

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট  দশম আসরের শিরোপা জিতলো ফরচুন বরিশাল।
আজ টুর্নামেন্টের ফাইনালে বরিশাল ৬ উইকেটে হারিয়েছে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। এই প্রথমবারের মত বিপিএলের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়লো তামিম-মুশফিক-মাহমুদুল্লাহর বরিশাল।
ফাইনালে বরিশালের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪ রান করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের পক্ষে মাহিদুল ইসলাম অঙ্কন সর্বোচ্চ ৩৮ এবং ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল ১৪ বলে অপরাজিত ২৭ রান করেন। জবাবে ১ ওভার বাকী রেখে শিরোপা জয়ের আনন্দে মাতে বরিশাল। দলের পক্ষে কাইল মায়ার্স ৪৬ ও অধিনায়ক তামিম ইকবাল ৩৯ রান করেন।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারনী ম্যাচে টস জিতে প্রথমে কুমিল্লাকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানান বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ব্যাট হাতে নেমে পাওয়ার প্লেতে ৪৯ রান তুলতেই টপ-অর্ডারের তিন ব্যাটারকে হারায় কুমিল্লা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park