আলোর দিশারী মানব কল্যাণ সংঘের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় বন্দরের চিতাশালের স্বল্পেরচক এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
আলোর দিশারী মানব কল্যাণ সংঘের সভাপতি মো. সেলিম কন্ট্রাক্টরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. চাঁন মিয়া। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক মো. কিরন মাহমুদ ও সহ-সভাপতি মো. ফয়সাল আহম্মেদ রানা। অনুষ্ঠানের শুভেচ্ছান্তে ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক অন্তর মাহমুদ ও সার্বিক সহযোগিতায় ছিলেন স্বল্পেরচক পুরাতন পঞ্চায়েত কমিটি (দক্ষিণ ও উত্তর অংশ)। শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপরই এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আলোর দিশারী মানব কল্যাণ সংঘের সভাপতি মো. সেলিম কন্ট্রাক্টর বলেন, যারা অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজনটি করেছেন তাদের আমি ধন্যবাদ জানাই। ছোট্ট সোনামণিদের নিয়ে আমরা আরও সুন্দর সুন্দর আয়োজন করার চেষ্টা করবো। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে যে র্যালি হয়েছিল, বন্দর উপজেলা ইউএনও বলেছিলেন, আমাদের বিজয় র্যালি বন্দরে সবচেয়ে সুন্দর হয়েছিল। আলোর দিশারীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তিনি আমাদের ধন্যবাদ জানিয়েছেন। এই জন্য আমি বেশ আবেগাপ্লæত।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ