1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

চলুন আমরা সবাই মাদকের বিরুদ্ধে একত্রিত হই: চাঁন মিয়া

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক চাঁন মিয়া বলেছেন, আলোর দিশারী সংগঠনের আয়োজনে এলাকার সোনামণিদের নিয়ে যে অনুষ্ঠান করা হয়েছে আমি তার সাধুবাদ জানাই। এ অনুষ্ঠানে পঞ্চায়েত কমিটির সদস্যরা, মুরুব্বিরা এসেছেন। কয়েকটি পরিবার নিয়ে এলাকা, কয়েকটি এলাকা নিয়ে একটি পঞ্চায়েত গঠিত হয়। পঞ্চায়েত ভালো ও সুশৃঙ্খল হলে এলাকায় মাদক-দুষ্ট চক্র ছড়াতে পারে না, এলাকাবাসী ভালো থাকবে। পঞ্চায়েতের বিচারকাজ সুন্দর হলে কোর্টে বিভিন্ন মামলা-মোকাদ্দমায় তা মূল্যায়ন করা হয়। এলাকায় কোন মাদক ঢুকতে দেওয়া যাবে না। চলুন আমরা সবাই মাদকের বিরুদ্ধে একত্রিত হই। ছোট্ট সোনামণিদের বলতে চাই, লেখাপড়ার পাশাপাশি খেলা-ধুলা করতে হবে।

শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় বন্দরের চিতাশালের স্বল্পেরচক এলাকায় আলোর দিশারী মানব কল্যাণ সংঘের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এর আগে, আলোর দিশারী মানব কল্যাণ সংঘের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

আলোর দিশারী মানব কল্যাণ সংঘের সভাপতি মো. সেলিম কন্ট্রাক্টরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. চাঁন মিয়া। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক মো. কিরন মাহমুদ ও সহ-সভাপতি মো. ফয়সাল আহম্মেদ রানা। অনুষ্ঠানের শুভেচ্ছান্তে ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক অন্তর মাহমুদ ও সার্বিক সহযোগিতায় ছিলেন স্বল্পেরচক পুরাতন পঞ্চায়েত কমিটি (দক্ষিণ ও উত্তর অংশ)। শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপরই এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park