আলোর দিশারী মানব কল্যাণ সংঘের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় বন্দরের চিতাশালের স্বল্পেরচক এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপরই এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোর দিশারী মানব কল্যাণ সংঘের সভাপতি মো. সেলিম কন্ট্রাক্টরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. চাঁন মিয়া। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক মো. কিরন মাহমুদ ও সহ-সভাপতি মো. ফয়সাল আহম্মেদ রানা। অনুষ্ঠানের শুভেচ্ছান্তে ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক অন্তর মাহমুদ ও সার্বিক সহযোগিতায় ছিলেন স্বল্পেরচক পুরাতন পঞ্চায়েত কমিটি (দক্ষিণ ও উত্তর অংশ)।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ