1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

শামীম ওসমান আছে বলেই নারায়ণগঞ্জের মানুষ শান্তিতে থাকতে পারে

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের ৬৩তম জন্মদিন উপলক্ষে কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগ নেতা ও কাতার প্রবাসী ব্যবসায়ী হাজী আহমেদ তুষার মাঈনউদ্দিনের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। গত বুধবার (২৮ ফেব্রুয়ারী) বাদ এশা কলাগাছিয়া ইউনিয়নের  বুরুন্দী এলাকায়  এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
কেক কাটা ও দোয়া পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগ নেতা ও ব্যবসায়ী হাজী মাঈনুদ্দিন বলেন,আজ নারায়ণগঞ্জের গনমানুষের নেতা ও ওসমান পরিবারের সুযোগ্য সন্তান একেএম শামীম ওসমান এমপির শুভ জন্মদিন। আমার নেতা শামীম ভাইয়ের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ যেন শামীম ভাই ও তার পরিবারের সকলকে শান্তিতে রাখে এটাই কামনা করি। কেননা শামীম ওসমান আছে বলেই নারায়ণগঞ্জের মানুষ শান্তিতে থাকতে পারে। শামীম ভাই গরিব দুঃখী মানুষের জন্য কাজ করছেন। নিপিড়িত মানুষের মূখে হাসি ফুটাতে সব বাধা উপেক্ষা করেও তিনি কাজ করছেন। তিনি না’গঞ্জে স্বচ্ছ রাজনীতির পথিকৃত। শামীম ওসমান ভাইয়ের আদর্শে অনুপ্রানীত হয়ে সাধারন মানুষের পাশে থেকে রাজনীতি করার ইচ্ছা পোষন করেছি। শামীম ওসমান ভাইয়ের ক্ষুদ্র কর্মী হয়ে কাজ করতে চাই। আজকের এই দিনে শামীম ওসমান ভাইয়ের সুস্থ্যতা কামনাসহ তার পরিবারের সকল সদস্যের দীর্ঘায়ু কামনা করছি। পাশাপাশি মানবতার বাতিঘর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দীর্ঘজীবন কামনা করছি। কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগ নেতা ও ব্যবসায়ী হাজী মাঈনুদ্দিনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে অংশ নেন বন্দর উপজেলা আ’লীগের কার্যকরী সদস্য জুলহাস সরকার,আ’লীগ নেতা হাজী কবির হোসেন,হাজী নাসির উদ্দিন,প্রবীন আ’লীগ নেতা তোফাজ্জল মিয়া,হাজী জাকির,নাজিম উদ্দিন প্রধান,ব্যবসায়ী আলতাফ হাজী,আলমগীর হোসেন,উজ্জল সরকার,বাবুল মিয়া,মফিজুল ইসলাম,মহসিন,মাসুম প্রধান প্রমূখ।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park