1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ধন্যবাদ জ্ঞাপন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে গত ৩ ফেব্রুয়ারী অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নগরীর ফুটপাত হকারমুক্ত ও যানবাহন চলাচলে শৃংখলা ফিরে আসায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ ৪ ও ৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান ও এ কে এম শামীম ওসমান এবং জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক ও পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলকে (পিপিএম, বার) ধন্যবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাব।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের এক সভায় এই ধন্যবাদ জানানো হয়। এছাড়া আসন্ন রমজান মাসে যাতে নগরবাসী নির্বিঘ্নে ফুটপাত দিয়ে চলাচল করতে পারে সেজন্য নগর কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনকে সতর্ক দৃষ্টি রাখার জন্য আহবান জানানো হয়। একই সাথে ফুটপাতে হকার বসানোর জন্য কিছু প্রভাবশালী মহল পায়তারা করছে। তাদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর অবস্থান গ্রহন করার অনুরোধ করা হয়। নারায়ণগঞ্জ প্রেস ক্লাব নগরের সকল প্রকার উন্নয়ন ও ভালো কাজে মেয়র, সংসদ সদস্য ও প্রশাসনকে সকল প্রকার সহায়তা করার জন্য পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আরিফ আলম দীপু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: লুৎফর রহমান কাকন, কার্যকরী সদস্য আবু সাউদ মাসুদ, একেএম মাহফুজুর রহমান, আব্দুস সালাম ও আফজাল হোসেন পন্টি।

প্রসঙ্গত: নারায়ণগঞ্জের অনেকগুলো নাগরিক সমস্যার মধ্যে প্রধান দুই সমস্যা যানজট ও হকারদের দখলে ফুটপাত। কিভাবে এই দুই সমস্যা থেকে নগরবাসী মুক্তি পাবে তার কোন সুনির্দিষ্ট পথ বের হয়নি বহুকাল ধরে। তাই নারায়ণগঞ্জ প্রেস ক্লাব দায়িত্বশীলতার জায়গা থেকে মনে করেছে সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগই পারে এর সমাধান বের করতে। সেই লক্ষ্যে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব গত ৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে গোল টেবিল বৈঠকের আয়োজন করে। সেখানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ ৪ ও ৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান ও এ কে এম শামীম ওসমান এবং জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক ও পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমীর খসরুসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্তাব্যক্তি, জনপ্রতিনিধি ও বিশিষ্টজনরা।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park