বন্দরে পারিবারিক কলহের জের ধরে ১ সন্তানের জননী আশা মনি (২২) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে বন্দর থানার ২১নং ওয়ার্ডের সালেনগর এলাকার কাশেম মিয়ার মেয়ে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত গৃহবধূর ভাই কাউছার আহাম্মেদ রাজু বাদী হয়ে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে। যার মামলা নং- ৭ তাং- ২৭-২-২৪ইং। এর আগে, মঙ্গলবার রাত সোয়া ৭টা থেকে রাত সোয়া ৮টা মধ্যে যে কোন সময়ে বন্দর থানার সালেনগরস্থ কাশেম মিয়ার বসত বাড়িতে এ ঘটনাটি ঘটে।
এব্যাপারে বন্দর থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) গোলাম মোস্তফা জানান, সন্ধ্যায় আশা মনির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ