বন্দরে যুবতীর আপত্তিকর ভিডিও ধারণ করে জোর পূর্বক ধর্ষণের ঘটনায় মোখলেছুর রহমান (২২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মোখলেছুর রহমান বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দী এলাকার জনৈক এমদাদ মিয়ার বাড়ি ভাড়াটিয়া। সে একই এলাকার এলাকার জনাব আলী মিয়ার ছেলে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ