1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বন্দরে সিকদার মালেক উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল ভেঙ্গে  ভবন নির্মানের অভিযোগ আবুল খায়েরের বিরুদ্ধে

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪

বন্দরে সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল ভেঙ্গে  দ্বিতল ভবন নির্মানের গুরুত্বর অভিযোগ পাওয়া গেছে  জাপা নেতা আবুল খায়েরের বিরুদ্ধে। উল্লেখিত প্রতিষ্ঠানের একাধিক অভিভাবকের অভিযোগের প্রেক্ষিতে  গত (২৫ ফেব্রুয়ারি) রোববার সরজমিনে ঘটনাস্হলে এসে স্কুলের বাউন্ডারি দেয়াল ভেঙ্গে বহুতল ভবন নির্মানের বিষয়টি পরলক্ষিত হয়। সরজমিন ঘুরে দেখা গেছে, বিদ্যালয়ের দক্ষিণ পাশের বাউন্ডারি দেয়াল ভাঙ্গা। সেখানে কতিপয় জাপা নেতা আবুল খায়ের  নিয়মনিতী    উপেক্ষা করে পেশিশক্তি ব্যবহারের মাধ্যমে  বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল ভেঙ্গে  সেখানে বহুতল ভবন নির্মান করেছে। সে সাথে বাউন্ডারি দেয়ালের ইটগুলো খুলে নিয়ে গেছে তার লোকজন।
নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানিয়েছে, বন্দর শাহী মসজিদ এলাকার মৃত আব্দুল সালাম সরকারের ছেলে আবু জাহেরের চেয়ারম্যান মৃত্যুবরণের পর তার স্ত্রী বেগম রিনা জাহের উল্লেখিত  স্কুল পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছে। এ সুবাদে প্রয়াত জাপানেতা আবুল জাহের চেয়ারম্যানের ভাই আবুল খায়ের ক্ষমতার অপব্যবহার করে স্কুলের  ভান্ডারি দেয়াল ভেঙ্গে সিমানা ঘেঁষে  অবৈধভাবে বিল্ডিং নির্মান করে।
এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে এ ব্যাপারে অভিযুক্ত  স্কুলের জায়গা দখলকারি  জাপানেতা আবুল খায়রের সাথে আলাপ কালে তিনি জানান, আমি স্কুলের জায়গা দখল করিনি। বরং আমার ভাই আবু জাহের চেয়ারম্যান বিদ্যালয়ে সভাপতি থাকা অবস্থায় আমার জায়গা উপরে স্কুলের বাউন্ডারি দেয়াল নির্মান করেছে। আমি কেন স্কুলের জায়গা দখল করে বহুতল ভবন নির্মান করব।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী সাথে আলাপ কালে তিনি জানান, ভাই আমি শারীরিক ভাবে অসুস্থ।  আমার কথা বলতে কষ্ট হচ্ছে। অনেক কষ্ট করে ফোনটি রিসিভ করেছি। এ ব্যাপারে আরেক দিন কথা হবে।
সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ে গভর্নিং বডি সভাপতি রিনা জাহের সাথে আলাপ কালে তিনি জানান, কিছু লোক বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। যে ভাঙ্গেছে সে  পুনরায় দেয়াল  নির্মান করে দিবে। এসএসসি পরিক্ষা থাকার কারনে দেয়াল নির্মান কাজ সম্ভব হচ্ছে না।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park