১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মায়ের ভাষা বাংলাকে সবার উপরে স্থান দেবার জন্য ও ভাষার অধিকার প্রতিষ্ঠা করার জন্য যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন তাদের প্রতি নাসিক ৮নং ওয়ার্ড জনপ্রিয় কাউন্সিলর জেলা যুবলীগ সদস্য আলহাজ্ব রুহুল আমীন মোল্লার পক্ষ থেকে নাসিক ৮নং ওয়ার্ড গোদনাইল এনায়েতনগর এলাকার পরীক্ষিত যুবলীগ নেতা মমিনুল আলম পুষণ গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন । মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আজ এক বিবৃতিতে যুবলীগ নেতা পুষণ জানান ‘বাংলা মায়ের দামাল সন্তানেরা যারা জীবনের পড়োয়া না করে বাংলাকে মায়ের ভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য বুকের তাজা রক্ত বিলীন করে আমাদেরকে বাংলা ভাষায় কথা বলার সুযোগ করে দিয়েছেন, নাসিক ৮নং ওয়ার্ড জনপ্রিয় কাউন্সিলর জেলা যুবলীগ সদস্য আলহাজ্ব রুহুল আমীন মোল্লার পক্ষ থেকে তাদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। ভাষা সৈনিকদের পথচলায় আমাদের নতুন দিনের অঙ্গিকার, মাদক সন্ত্রাসমুক্ত সুস্থ্য সমাজ ব্যবস্থা গড়বার। ভাষা শহীদদের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট ডিজিটাল ও সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই’।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ