1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ডামি নির্বাচন বাতিল করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে: এড. টিপু

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪

‘আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার নেতৃত্বে এ দেশকে স্বাধীন করেছি। দেশের সার্বভৌমত্বকে হত্যা করতে দিতে পারি না। আমরা গনতন্ত্রকে হত্যা করতে দিতে পারি না।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের(এনসিসি) ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ বটতলা এলাকায় এ কথা বলেন এড. আবু আল ইউসুফ খান টিপু। তিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব। কেন্দ্র ঘোষিত ৬দিনের কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৪ ফেব্রæয়ারি)বন্দরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ হয়, তাতে অংশ নেয় মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এড. টিপু সে সময় আরও বলেন, আজ গনতন্ত্র হত্যা, মানবাধিকার লুন্ঠন, ভোটের অধিকার কেড়ে নেওয়া এবং আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি আঘাতের প্রতিবাদে, দেশব্যাপী সকল জনগনকে উদ্ধৃত করার দাবীতে, আমাদের রাজ্যের অভিভাবক দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে, সারা দেশব্যাপী লিফলেট বিতরন হচ্ছে।
বক্তব্য শেষে কাউন্সিলর শাহেন শাহের সভাপতিত্বে মহানগর বিএনপির শীর্ষ দুই নেতা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে নেতাকর্মীরা মদনগঞ্জ বটতলায় বিভিন্ন বিপণিবিতান, ভ্রাম্যমাণ দোকান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণ ও গণসংযোগ কালে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক কমিটির সদস্য মাসুদ রানা, এড. এইচ এম আনোয়ার প্রধান, বন্দর থানা বিএনপি’র সভাপতি শাহেনশাহ আহম্মেদ, বিএনপি নেতা আলমগীর হোসেন চঞ্চ , আব্দুস সালাম, আশরাফ উদ্দিন, সোহেল খান বাবু, নাসির উল্লাহ টিপু, মাহবুবুর রহমান, মাসুম মিয়া, মিজানুর রহমান রিপন, উজ্জ্বল সরদার, শিবু দাস, সারোয়ার হোসেন, মহানগর যুবদল নেতা সম্রাট হাসান সুজন, সোহেল প্রধানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park