1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

রাব্বির নৈপূণ্যে না.গঞ্জ ক্রিকেট একাডেমীর জয়

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪

নীট কনসার্ণ প্রিমিয়ার ক্রিকেট লীগ ২০২২-২৩ এর তৃতীয় ম্যাচে লড়াই করেছে নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমী ও আলীগঞ্জ ক্লাব। বুধবার (১৪ ফেব্রæয়ারি) অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বির অলরাউন্ড নৈপূণ্যে ৯০ রানের ব্যবধানে নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমী জয় লাভ করে।
এ.কে.এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে সকালে টস জিতে আলীগঞ্জ অধিনায়ক ওমর ফারুক সোহাগ ব্যাট করতে পাঠান নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমীকে। দলের উদ্বোধনী ব্যাটসম্যান আনিসুল ইসলাম ইমন শুরুতেই মেরে খেলছিলেন। ৫ বাউন্ডারি ও ২ ছয়ে তিনি আউট হয়ে যান ৩৫ রানে। ওপেনার রবিন ৫২ রানে ফিরেন ৫ চারে। রাব্বি ধৈয্যের পরীক্ষা দিয়ে করেন ৫৭ রান। ৪ মেরেছেন ৬টি, ছক্কা হাকিয়েছেন ১টি। সিয়াম মিয়া ৪ চারে ২৯ রানে ফিরেন। ইমরান জহির করেন ২৩ রান মেরেছেন ২ছক্কা ও ১ বাউন্ডারি। আলীগঞ্জ ক্লাবের গোলাম রাব্বি পান ৩ উইকেট এবং ইরফান পান ২ উইকেট। জবাব দিতে গিয়ে আলীগঞ্জ ক্লাব শুরুটা ভালই করেছিল। ওপেনার সজি শাহরিয়ার একপ্রান্ত ধরে এগুচ্ছিলেন। তাকে সঙ্গ দেন অভিজ্ঞ রমজান। রমজান ফিরেন ২৯ রানে। নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমীর অধিনায়ক ২ প্রান্তে স্পিন বোলার নিয়ে আসেন। প্রথমে সিয়াম নিজের ৪র্থ স্পেলে ৩ উইকেট নিয়ে ধস নামান আলীগঞ্জ শিবিরে। এরপর অনুর্ধ ১৯ বিশ্বকাপ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি তার ৫ম স্পেলে বল করতে এসে আবারও ৩ উইকেট পান। ম্যাচ হেরে যায় আলীগঞ্জ ক্লাব।
সংক্ষিপ্ত স্কোর: নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমী-২১৬/৭(৫০ ওভার) রাব্বি-৫৭,ইমন-৩৫, রবিন-৫২,সিয়াম-২৯, ইমরান জহির-২৩। অতিরিক্ত-০৩। গোলাম রাব্বি-৩/২৬,ইরফান-২/৪৫। আলীগঞ্জ ক্লাব-১২৬/১০(৩৩.৫ ওভার) সজিব শাহরিয়ার-৪৭,রমজান-২৯,আশিক-১৯। অতিরিক্ত-১৮। রাব্বি-৪/১৩(৪.৫),সিয়াম-৩/২৬।
বৃহস্পতিবার খেলা: নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব বনাম কেসি এপারেলস ক্রিকেট ক্লাব।
সকাল-৯টা। এ.কে.এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ড।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park