1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বন্দরে ঐতিহ্যবাহী একতা সংঘের উদ্যোগে ৪৩ তম সরস্বতী পূজা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪

বন্দরে নানা আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতী পূজা। বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকালে বন্দর ৩৫নং এস.এস শাহ্ রোড এলাকায় এ পূজা অনুষ্ঠিত হয়। বন্দরের ঐতিহ্যবাহী সংগঠন একতা সংঘের (প্রাক্তন বালক সমিতি) উদ্যোগে এ পূজার আয়োজন করা হয়। সংগঠনটি দীর্ঘ প্রায় ৪৩ বছর যাবৎ এ পূজার আয়োজন করে আসছে।

পূজা মন্ডপ ঘুরে সরেজমিনে দেখা গেছে, সরস্বতী দেবী পূজা উপলক্ষে মন্ডপে ভক্তবৃন্দ আর সাজ স্বজ্জাতে ছিলো ভরপুর। এছাড়াও মন্ডপে সকালে অঞ্জলী প্রদান, প্রসাদ বিতরণও করা হয়। বিকালে আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিলো এ পূজায়।

পূজার আয়োজন করেন, একতা সংঘের সভাপতি স্বপন রায়, সিনিয়র সহ সভাপতি হরি সাহা, সহ সভাপতি অঞ্জন কুমার দাস সেন্টু, সাধারণ সম্পাদক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু, সহ সাধারণ সম্পাদক জয় সরকার, হৃদয় সরকার, সঞ্জয় মন্ডল, হৃদয় বণিক, সাংগঠনিক পুষান্ত বর্মন, চয়ন বর্মন, সাগর বর্মন, জয় দাস, সদস্য নিলয়, পুলক, লিখন, সুভাস দাস, সীমান্ত মন্ডল, নিলয় চৌধুরী প্রমূখ।

এ বিষয়ে একতা সংঘের সাধারণ সম্পাদক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু বলেন, সরস্বতী পূজা মূলত শিক্ষার্থীদের পূজা নামেও বেশ পরিচিত। এ পূজা আয়োজনে অন্যান্যদের চেয়ে তরুণরাই সবচেয়ে বেশী শ্রম দিয়ে থাকে। প্রতি বছরের মত এবারও সুন্দরভাবে পূজা উদযাপন করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park