1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

গলাচিপা জামে মসজিদ উন্নয়ন কমিটির সভাপতি জাফর উল্লাহ খান চেঙ্গিস এর ইন্তেকাল

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪

শহরের ১৩ নং ওয়ার্ড এর বাসিন্দা কালীর বাজার জনতা ব্যাংক শাখা এর সাবেক ম্যানেজার ও গলাচিপা জামে মসজিদ উন্নয়ন কমিটির সভাপতি জাফর উল্লাহ খান চেঙ্গিস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।গতকাল বুধবার যোহর নামাজের পর ১-৩০ মিনিটে সাইনবোড প্রো-অ্যাকটিভ মেডিকেল এন্ড হসপিটাল লিঃ এর আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বেশ কিছুদিন ধরে জাফর উল্লাহ খান চেঙ্গিস বিভিন্ন রোগে ভুগছিলেন। চিকিৎসকদের পরামর্শে সাইনবোড প্রো-অ্যাকটিভ মেডিকেল এন্ড হসপিটাল লিঃ এর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন। বুধবার গলাচিপা জামে মসজিদে রাতে এশার নামাজের পর জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে।মৃত্যুকালে স্ত্রী, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।তার মৃত্যুতে গলাচিপার স্থানীয় মুরব্বি ও যুবরা গভীর শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। উল্লেখ্যঃ জাফর উল্লাহ খান চেঙ্গিস নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডষ্ট্রির এর সভাপতি খালেদ হায়দার খান কাজল ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সিনিয়র সহঃ সভাপতি তানভীর হায়দার খান এর চাচা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park