1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

নিজেকে প্রথমে ভালো মানুষ হতে হবে : লিপি ওসমান

আহসানুল হাবিব সোহাগ
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সহধর্মিণী সালমা ওসমান লিপি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, শুধু জিপিএ-৫ পেলেই যে জীবন সফল সাফল্যমন্ডিত হবে আর না পেলে হবে না এ কথাটা ঠিক না। নিজেকে প্রথমে ভালো মানুষ হতে হবে। এরপর নিজেকে সফল হতে হবে। আমাদের এ দেশের ইতিহাস অনেক গৌরবোজ্জ্বল ইতিহাস। তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তোমাদের আগামী ভবিষ্যতের জন্য তৈরি করতে হবে। ভালো পথে চললে বাধা আসবেই। আমাদের সব বাধা পেরিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে।
বুধবার (০৭ ফেব্রুয়ারী) সকালে সিদ্ধিরগঞ্জের (মার্চেন্ট ওয়ার্কারস) এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এ স্কুলের শিক্ষার্থীদের জন্য নতুন ভবন শীঘ্রই যেনো নির্মান হয় সে ব্যাপারে আমি আপনাদের এমপি শামীম ওসমান সাহেবের সাথে কথা বলবো। আশাকরি উনি খুব দ্রুতই এম ডব্লিউ স্কুলের এ ভবন নির্মাণ করে দিবেন।
সালমা ওসমান লিপি বলেন, তোমরা শিক্ষার্থীরা মা-বাবার দোয়া ও মুরব্বিদের দোয়া নিলে কাজ করলে তোমাদের কেউ আটকাতে পারবে না। প্রযুক্তি এখন মানুষের হাতের মুঠোয়। এ প্রযুক্তিকে ব্যবহার করে তোমরা অনেকদূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে। এই স্কুল তোমাদের কাছে দাবি রাখে। একদিন বড় কিছু হলে এ স্কুল তোমাদের নিয়ে গর্ব করবে। তুমিও বলবে আমি এম ডব্লিউ স্কুলের স্কুলের ছাত্র ছিলাম।
সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি নাসিক কাউন্সিলর ও এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মতিউর রহমান মতির সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম, নাসিক ৭নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান রিপন, নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, নাসিক ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, এম ডব্লিউ উচ্চ  বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রওশন আরা আকতার, দাতা সদস্য সাব্বির আহাম্মদ প্রধান, অভিভাবক প্রতিনিধি মো. মোশারেফ হোসেন, মো. মহসিন হোসেন, জহিরুল ইসলাম, শারমিন আক্তার সুমি, শিক্ষক প্রতিনিধি লিপি আক্তার সহ ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park