নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে উচ্ছেদ-পরবর্তী দখল রোধে নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণ ও বনায়ন প্রকল্পের উদ্বোধন করা হয় ২০১১ সালে। নদীর পাড়ের সৌন্দর্যবর্ধনে নদীর তীরে নির্মাণাধীন প্রায় কয়েক কিলোমিটার ওয়াকওয়েতে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করা হয় তখন। কিন্তু সেই ওয়াকওয়ে ও নদীর তীর রক্ষার ভিত্তি হিসেবে যেই পাথর স্থাপন করা হয়েছিল সেই নদীর পাড়ের পাথর খনন করে তা চুরির অভিযোগ পাওয়া গেছে স্থানীয় প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে। তবে স্থানিয়সূত্রে মতে নদীবন্দর বিআইডবিøউটিএ বেশ কিছু কর্মকতা এটার সাথে জরিত রয়েছে বলে জানাযায়।
অনেকটা প্রকাশ্যে পাথর চুরির উক্ত ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। জানা গেছে, নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের চর সৈয়দপুর এলাকায় নব নির্মিত বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান সেতু সংলগ্ন নদীর পশ্চিম পাড় এলাকায় খননযন্ত্র দিয়ে প্রতিনিয়ত পাথর উত্তোলন করে আসছে একটি মহল।
এলাকাবাসীর অভিযোগ গোগনগর ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য রুবেল মেম্বারের নেতৃত্বে ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য জাহাঙ্গীর মেম্বার ও ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য হাবু মেম্বার সহ একটি ব্যাক্তিমহল নারায়ণগঞ্জ নদী বন্দর বিআইডাবিøউটিএ এর উর্ধ্বতন কর্মকর্তাদের সংশ্লিষ্টতায় নাসিম ওসমান সেতুর তলদেশের গোড়ার পাথর ও মাটি খনন করে তা বাল্কহেড বোঝাই করে অন্যত্র বিক্রি করে আসছে। এতে করে যেমনি শীতলক্ষ্যা নদীর পার ভাঙ্গনে হুমকির মুখে পড়ছে তেমনি সেই এলাকাবাসীর বহু কাঙ্খিত নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান সেতুর স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।
গত ৩রা ফেব্রæয়ারী(শনিবার) পাথর চুরির উক্ত ঘটনাটি এলাকাবাসীর নজরে আসলে এলাকাবাসী বাধা প্রদান করে। যার ফলে উত্তেজনা সৃষ্টি হলে দ্রæত পাথর খননের মেশিন ও বাল্কহেড সরিয়ে নিলেও ৪ঠা ফেব্রæয়ারি অর্থাৎ পরদিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায় পুনরায় তারা পাথর খননের কাজ চালিয়ে যাচ্ছে।
বিআইডবিøউটিএ এর কর্মকতাদের কিছু সহকারি দিয়ে এসব কাজ চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেন। তাদের সহকারি দিয়ে স্থানিয় বেশ কয়েকজনকে নদীর মাটি ও পাথর নিয়ে বিক্রির প্রস্তাব দেওয়া হয়। অনুমতি ছাড়া মাটি উত্তলন করলে ঝামেলা হতে পারে বলে তারা সেই সহকারিকে ফিরিয়ে দেন। তবে তারা বসে না থেকে গোগনগর ইউনিয়নের মেম্বারদের সাথে মিলে এসব কর্মকান্ড চালিয়ে যাচ্ছে নদীর মাটি ও পাথর উত্তলন এর কাজ।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ