1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

মার্কেটের সামনে পার্কিং ব্যবস্থা নিয়ে আমাদের ভাবতে হবে:……………….. ভারপ্রাপ্ত এসপি আমির খসরু

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জ জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমির খসরু মন্তব্য করেছেন ‘কয়েকটা বড় বড় মার্কেট আছে, ভালো মানের ব্রান্ড আছে, এখানে ক্রেতারা আসবে গাড়ি নিয়ে কেনার জন্য, কিন্তু এদের তো পার্কিং ব্যবস্থা নাই। এদের কিভাবে বসতে দিবেন। মার্কেটের সামনে পার্কিং ব্যবস্থা নিয়ে আমাদের ভাবতে হবে।
শনিবার (৩ ফেব্রæয়ারি) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের আয়োজিত নাগরিক সমস্যা যানজট ও ফুটপাত দখল সমস্যা সমাধান নিয়ে, মেয়র, এমপি, জনপ্রতিনিধিবৃন্দ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারাসহ বিভিন্ন শ্রেনীপেশার নেতৃবৃন্দর গোল টেবিল বৈঠকে এমন বন্তব্য করেন তিনি।
ভারপ্রপ্ত এসপি আমির খসরু বলেন, একটি ব্যাতিক্রমধর্মী আয়োজনের জন্য নারায়ণগঞ্জ প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের খোলা চোখে অনেকগুলো সমস্যা দেখেছি। আমরা যে ওভারকাম করতে পারি, সেটির ইতোমধ্যে করে দেখিয়েছি, তার জলজান্ত উদাহরণ আছে। নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান স্যারের সহযোগীতায় আমরা রমজান মাসে সেটা করে দেখিয়েছি। শহরের সমস্যার মধ্যে আমার কাছে মোস্ট কয়েকটা সমস্যা দেখেছি। তার মধ্যে একটা হকার ও আরেকটা ইজি বাইক। একটা যানবাহন চালু হয়ে গেছে এটার সাথে লাখ লাখ শ্রমিক ও তার পরিবার জরিত হয়ে গেছে, সুতরাং তাকে কিভাবে ডিল করবেন। আমরা হকার বসতে দিয়েছি আনঅফিসিয়ালি, এই হকারগুলো উচ্ছেদ করলে তারা কোথায় যাবে। আপনাকে বিকল্প পন্থা বের করে ভাবতে হবে। কারণ এই দুইটা ট্রাফিক জ্যামের অন্যতম একটি কারন যেহেতু। এই কাজ গুলো আপনাদের (মেয়র,এমপিরা)। এই শহরে আপনাদের, আমাদের কাজ করতে অনেক সময় আপনাদের দিক নির্দেশনা লাগে। যেহেতু আমরা রমজান মাসে পারি তাহলে অন্য সময় পারবো না কেনো?

তিনি আরও বলেন, আমার কাছে মনে হয় শহরে যেগুলো অনিবন্ধীত বাস আছে এগুলো বন্ধ করে দিতে পারি, আমি আগেও বলেছি হকার উচ্ছেদ আপনি মেইন রাস্তা থেকে তাড়িয়ে দিবেন সেই হকার গলির ভিতরে গিয়ে ঢুকবে, ওদের তো একটা জায়গা দিবেন। আর আপনারা যদি বলেন নারায়ণগঞ্জে কোন হকারই থাকবে না। তাহলে আমরা পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন সকলে মিলে কাজটি করে দিবো। আমরা ১মাস না বাকি মাসগুলোও পারবো। আমি এই জেলায় যোগদানের পর গুনেছিলাম এই শহরে ১৭০টি মৌমিতা বাস আছে। সেটা নামতে নামতে আমার মনে হয় ১২০টাতে চলে এসেছে। মূলত অনুমোদন আছে ৭০টি বাসের। এটি এখন কমে ১০০ কাছাকাছি এসেছে।

আমির খসরু বলেন, সরকার থেকে আমাকে একটি বাংলো দেয়া হয়েছে নিতাইগঞ্জে। সত্যি কথা বলতে আমি কিন্তু জ্যামের কারণে সেই বাসায় উঠিনি। নিতাইগঞ্জে যে ট্রাক আছে আমরা বহুবার চেষ্টা করেছি, অনেকবার আমাদের অফিসে এসে কমিটমেন্ট করেছে। মেয়র মহোদয় ও এমপি মহোদয় আপনারা একটু ভাবেন আমরা কাদের অনুমোদন দিতে পারি। সিটি কর্পোরেশনের বাহিরে কাদের ও সিটি কর্পোরেশনের বাহিরে কত গুলো অনুমোদন দিতে পারি। কয়েকটা বড় বড় মার্কেট আছে ভালো মানের ব্রান্ড আছে এখানে ক্রেতারা আসবে গাড়ি নিয়ে কেনার জন্য, কিন্তু এদের তো পার্কিং ব্যবস্থা নাই। এদের কিভাবে বসতে দিবেন। মার্কেটের সামনে পার্কিং ব্যবস্থা নিয়ে আমাদের ভাবতে হবে।

এ সময় গোল টেবিল বৈঠকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপুর সভাপতিত্বে ও প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সদস্য আফজাল হোসেন পন্টি ও জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা প্রশাসক মাহমুদুল হক, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমিন সাগর, বিআরটিএ এর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. শামসুল কবিরসহ জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park