1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

রূপগঞ্জে অগ্নিকান্ড, ৮টি বসত ঘর পুড়ে ছাই

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪

রূপগঞ্জে আগ্নিকান্ডের ঘটনায় বসত ঘর পুড়ে গিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ দুর্ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটে নি। শনিবার (৩ ফেব্রæয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আতলাশপুর কুড়িআইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্থরা জানান, সকালে এলাকার সোলেমানের ঘরে হঠাৎ করে আগুন লাগে। এসময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। ওই আগুন পাশের ওসমান মিয়া, রবিউল্যাহ, আনেছা বেগম, সুমন মিয়া, এবাদুল্যাহ, তাজিরুন বেগম, শাহালম, নজরুল ইসলাম, আনিস ও আরিফের বাড়িতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। স্থানীয়দের দাবি, এ দুর্ঘটনায় ১১ টি ঘর পুড়ে গেছে।

কাঞ্চন নদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ডিউটি অফিসার মঞ্জুর রাশেদ বলেন, আতলাশপুর বাজার হতে অনেকটা ভিতরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আমরা ১০ টা ২২ মিনিটে এ দুর্ঘটনার সংবাদ পাই। ১০ টা ৫৭ মিনিটে আগুন নির্বাপণ করা হয়। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারপরও সঠিক কারণ জানার জন্য তদন্ত চলছে।

কাঞ্চন নদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব-অফিসার রফিকুল ইসলাম বলেন, এঘটনায় আনুমানিক ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ৮ টি বসত ঘর পুড়ে গিয়েছে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park