1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নামে সারা শহর ও আশপাশের এলাকায় চাঁদাবাজীর অভিযোগ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নামে নারায়ণগঞ্জ শহরে পরিবহন সেক্টরে বেপরোয়া চাঁদাবাজীতে মেতে আছে মশিউর রহমান মামুন নামক এক ব্যাক্তি। তার বিরুদ্ধে হাসেম মোল্লা নামক অপর এক ব্যাক্তি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র এবং র‌্যাব-১১ এর অধীনায়কের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের বর্ণনায় প্রকাশ করা হয়েছে, ২০২৩-২৪ অর্থ বছরের জন্য কেন্দ্রীয় বাস টার্মিনালের খাস কালেকশনের জন্য ইজারা নেন মশিউর রহমান মামুন। তাকে কেবল মাত্র কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে যে সকল বাস ছেড়ে যায় এবং আসে সেগুলো থেকে বাস প্রতি নির্ধারিত টোল আদায় করার অনুমতি দেয়া হয়েছে। কিন্তু এই মামুন এখন সারা শহর থেকেই পরিবহন সেক্টর থেকে চাঁদা আদায় করছেন বলে তিনি অভিযোগে উল্লেখ করেন। শুধু তাই নয় এই শহরে নিয়মিত চলাচলকারী সব ধরনের যানবাহন থেকে নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছে। এমন কি শহরের সব জায়গা থেকে এবং শহরের বাহিরে গিয়েও চাঁদা আদায় করছে। নারায়ণগঞ্জ শহরের চাষাড়া, ২নং রেল গেইট, মন্ডলপাড়া, কালী বাজার সহ আশপাশের এলাকা থেকে চাঁদা আদায় করা হচ্ছে। এছাড়া ফতুল্লা পঞ্চবটি, পাগলা, কাশীপুর এবং গোগনগর গিয়েও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নামে চাঁদা আদায় করা হচ্ছে। ফলে এখনই বিষয়টি যথাযথ তদন্ত করে ব্যাবস্থা নেয়ার জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে। অন্যথায় পরিবহন সেক্টরে এই ধরনের চাঁদাবাজীর কারনে মেয়র আইভীর যথেষ্ট বদনাম হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park