1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

চাষাঢ়ায় কিশোরের লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪

নগরীর চাষাঢ়ায় এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জানুয়ারি) রাত ১২ টার দিকে চাষাঢ়া রেল স্টেশন এলাকায় একটি ভাঙারি দোকান থেকে জামাল (১৪) নামে কিশোরের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় সন্দেহভাজন ৪ জনকে আটক করা হয়েছে। তারা হলেন, হৃদয়(৩৫) জাহাঙ্গীর(৩০), খালেক খা(৩০) ও জুয়েল (৩২)। তারা সকলেই মাদকাসক্ত বলে জানিয়েছে পুলিশ।
নিহত জামালের সহযোগী তানজিদ বলেন, জামাল আমার সঙ্গে বিভিন্ন এলাকায় ঘুরে ভাঙারি কুড়িয়ে আল আমিনের দোকানে বিক্রি করতো। রাতে জুয়েল, হৃদয়, জাহাঙ্গীর, খালেক খা, খোকন ও জামাল এক সঙ্গে আল আমিনের ভাঙ্গারী দোকানে বসে জুতার আঠা পলিথিন ব্যাগে ভরে ডান্ডি নেশা তৈরি করে তা সেবন করে। এরপর সবাই দোকানেই ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে আমি দোকানে গিয়ে দেখি জামাল দোকানের বাঁশের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। তখন ডাকাডাকি করলে সবাই ঘুম থেকে উঠে জামালকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে কম্বল দিয়ে ঢেকে রেখে লুকানোর চেষ্টা করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
এব্যাপারে ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইন চার্জ) নূরে আযম বলেন, নিহত কিশোরের ঝুলন্ত লাশ সোমবার রাতে উদ্ধার করা হয় এবং তা মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ সঠিকভাবে বলা যাবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park