1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বন্দরে আড়াই শতাধিক ইয়াবা উদ্ধার, নারীসহ দুইজন আটক

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪

বন্দরে নারীসহ দুইজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও ধামগড় ফাঁড়ী পুলিশ। রবিবার (২৮ জানুয়ারী) দুপুরে পৃথক মামলায় যৌথ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫১ পিছ ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় সংস্থাটি।

আটককৃতর নাম রবিন (২৩)। সে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের উত্তর চাঁনপুর এলাকার আব্দুল জাহের মিয়ার ছেলে। অপরদিকে রুমা আক্তার (৩৪)। বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের একরামপুর পৌরসভাস্থ মনটুসি বাড়ির ভাড়াটিয়া ও কামাল মিয়ার স্ত্রী। দুপুরে পৃথক মাদক মামলায় আদালতে প্রেরণ করছে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারি সংস্থা।

এর আগে গত শনিবার (২৭ জানুয়ারী) দুপুরে পৌনে ২টায় বন্দর উপজেলার উত্তর চাঁনপুর ও একই তারিখ দুপুর সোয়া ১ টায় বন্দর থানার একরামপুর পৌরসভাস্থ দুলালের চায়ের দোকানে সামনে বিশেষ অভিযান চালিয়ে উল্লেখিত দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

বন্দরে পৃথক স্থান থেকে ইয়াবা উদ্ধারের ঘটনায় ধামগড় ফাঁড়ি পুলিশের উপ- পরিদর্শক মো: সাইফ উদ্দিন ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিপ্তরের উপ- পরিদর্শক ফয়েজ আহাম্মেদ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে পৃথক দুইটি মামলা রুজু করেন। যার মামলা নং- ২০(১)২৪ ও ২৪(১)২৪।

থানা সূত্রে জানাগেছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রবিন ও অপর নারী মাদক ব্যবসায়ী রুমা আক্তার দীর্ঘ দিন ধরে বন্দরে উত্তর চাঁনপুর ও একরামপুর ইস্পাহানী এলাকায় অবাধে ইয়াবা ব্যবসা করে আসছিল। ধামগড় ফাঁড়ি পুলিশ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park