1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

পরিবহন ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলায় গ্রেফতারের পরদিনই জামিন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪
নারায়ণগঞ্জে পরিবহন ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগে ঘটনাস্থল থেকে গ্রেফতারকৃত দুই আসামীকে জামিন দিয়েছে আদালত। জামিন প্রাপ্তরা হলো এই মামলার এজাহারনামীয় আসামী আবুল কাশেম শেখ (৪৫) ও বিজয় চন্দ্র দাস (১৯)।
হামলায় গুরুতর আহত বোগদাদ মিয়া হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়লেও এ ধরনের সেনসিটিভ ঘটনায় জামিন পাওয়ার খবরে হতাশা ব্যক্ত করেছেন পরিবহন (বুড়িগঙ্গা ট্রান্সপোর্ট লেগুনা) ব্যবসায়ী ও আহতের স্বজনরা। তারা জানান, আজ বোগদাদ মিয়ার অপারেশন হয়েছে। সে এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এ ধরনের একটি ঘটনায় কিভাবে আসামীরা এতো দ্রুত জামিন পেলো তা আমাদের বোধগম্য হয় না। এ ব্যাপারে পুলিশের অবহেলাকে দায়ী করছেন তারা। তাদের দাবি, প্রভাবশালী মহলের চাপে মামলায় দুর্বল ধারা দিয়ে আসামীদের আদালতে প্রেরণ করেছে পুলিশ। যার ফলশ্রুতিতে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। আইনজীবীরা মনে করেন, এ ধরনের সন্ত্রাসী হামলার ঘটনায় দায়েকৃত মামলায় গ্রেফতারের একদিন পরই জামিনের ঘটনা অস্বাভাবিক। পুলিশ সাধারণত এসব মামলায় যে ধারা দিয়ে থাকে, এই মামলায় তার চেয়ে কিছুটা দুর্বল ধারা দেয়া হয়েছে। নথি থেকে দেখা গেছে, এ মামলায় অপেক্ষাকৃত দুর্বল ধারা উল্লেখ করা হয়েছে। তাই জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেছেন।

এর আগে, নারায়ণগঞ্জের চাষাড়া থেকে মুন্সিগঞ্জের মুক্তারপুর পর্যন্ত চলাচলকারী লেগুনা গাড়ি মালিকদের সংগঠন বুড়িগঙ্গা ট্রান্সপোর্ট ও সিটি সার্ভিসের সাধারণ সম্পাদক বোগদাদ মিয়ার উপর সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ উঠে বিতর্কিত যুবলীগ নেতা শাহ ফয়েজ উল্লাহ ফয়েজ ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। গত শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে নগরীর চাষাড়ায় খাজা সুপার মার্কেটের সামনে এ হামলার ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পুলিশ।

হামলার ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা ৫/৭জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ৩১, তাং-২৭/০১/২০২৪। আসামীরা হলেন, জামতলা এলাকার শাহজাহান মিয়ার ছেলে বিতর্কিত যুবলীগ নেতা শাহ ফয়েজ উল্লাহ ফয়েজ (৫২), অপু মুন্সি ওরফে মিস্ত্রি (৩০), হিমেল (২৬), আবুল কাশেম শেখ (৪৫), বিজয় চন্দ্র দাস (১৯), জাকির (৩০), মোস্তফা ওরফে সিলা মোল্লফা (৩২) ও কাজল মিস্ত্রি (৪৫)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বুড়িগঙ্গা টান্সপোর্ট পরিবহনের মালিক সমিতির পদ পদবী এবং লাইনের বিভিন্ন বিষয় নিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক বোগদাদ মিয়া ও ফয়েজের মাঝে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিলো। বিরোধের জের ধরে শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে ফয়েজের নির্দেশে চাষাড়াস্থ খাজা সুপার মার্কেটের সামনে লেগুনা স্ট্যান্ডে বোগদাদ মিয়ার উপর অতর্কিত হামলা চালানো হয়। এসময় ফয়েজের সন্ত্রাসী বাহিনীর সদস্যরা লোহার পাইপ, কাঠের ডাসা ও হকিস্টিক দিয়ে বোগদাদ মিয়াকে এলোপাথারিভাবে আঘাত করে। একইসাথে বোগদাদ মিয়ার পকেটে থাকা নগদ ৩৫ হাজার টাকা ও ৪০ হাজার টাকা মূল্যের ২টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। এসময় লেগুনা মালিক জুম্মন ও সুমন মল্লিক নামে এক ব্যক্তি বোগদাদ মিয়াকে সন্ত্রাসীদের হাত থেকে বাচাঁতে গেলে তাদেরও মারধর করে সন্ত্রাসীরা। একইসাথে জুম্মন মিয়ার পকেটে থাকা নগদ ২০ হাজার টাকাও ছিনিয়ে নেয় তারা। পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত বোগদাদ মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয় এবং অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

একইসাথে এই সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফয়েজ ও তার বাহিনীর সকল সন্ত্রাসীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বুড়িগঙ্গা ট্রান্সপোর্ট ও সিটি সার্ভিসের সকল মালিক ও শ্রমিকবৃন্দ। এসময় ফয়েজ ও তার বাহিনীকে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। মানববন্ধন শেষে নগরীতে বিক্ষোভ মিছিল করে তারা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park