1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

ধলেশ্বরীর তীরে ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ** ২টি বাল্কহেডকে জরিমানা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪

সদর উপজেলার বক্তাবলী এলাকায় নদী দখল করে গড়ে উঠা ইটভাটার বাঁশের পাইলিংসহ ৩৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বিআইডবিøউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। অভিযানকালে ২২টি ইটভাটার বাশের পাইলিং, ৮ টি টংঘর, ৫ টি বালুর গদিসহ ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া নৌযান অধ্যাদেশ আইনে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২টি বাল্কহেডকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) বিআইডবিøউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি এস্কেভেটর (ভেকু) দিয়ে এসব অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বিআইডবিøউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মোঃ শহীদ উল্যাহ, উপ-পরিচালক মোঃ মোবারক হোসেন মজুমদার, সহকারী পরিচালক নাহিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা। অভিযানকালে বিপুলসংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, বৃহস্পতিবার অভিযানে ৩৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া ২ টি নৌযানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে আমাদের উচ্ছেদ অভিযান চলমান থাকবে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park