1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযান, চিংড়ি ও জাটকা জব্দ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪

কোস্ট গার্ডের পাগলা স্টেশন ও কেরাণীগঞ্জের মৎস্য অধিদপ্তরের, ফতুল্লা ও সোনারগাঁয়ে পৃথক যৌথ অভিযানে ১২শ’ কেজি জেলি পুশকরা চিংড়ি ও ১৬শ’ কেজি জাটকা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভোরে ধলেশ্বরী ব্রীজ টোল প্লাজা সংলগ্ন ও কাঁচপুর ব্রীজ এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়।

এসময় চিংড়ি ও জাটকার প্রকৃত মালিককে না পাওয়ায় ট্রাক ও বাসের ড্রাইভারকে ট্রাক, বাস ও অন্যান্য বৈধ মাছসহ মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। পরে জব্দ জেলি পুশকরা চিংড়ি আগুনে পুড়িয়ে মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয় এবং জাটকা স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, গরিব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এর সত্যতা নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা থেকে চট্রগ্রামগামী একটি ট্রাক এবং একটি বাস তল্লাশি করে ওই বিষাক্ত জেলি পুশকরা চিংড়ি জব্দ করা হয়। পরে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ জেলি পুশকরা চিংড়ি আগুনে পুড়িয়ে মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়।

অপরদিকে সোনারগাঁয়ের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বরিশাল থেকে ঢাকাগামী একটি ট্রাক তল্লাশি করে আনুমানিক ওই অবৈধ জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। পরে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদের উপস্থিতিতে জব্দ জাটকা স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, গরিব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park