1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

রূপগঞ্জে পুলিশি পোশাকে ডাকাতির অভিযোগ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪

রূপগঞ্জে পুলিশের পোশাক পরে প্রাইভেট কার থামিয়ে ডাকাতির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভোরে উপজেলার তারাব পৌরসভার ডেমরা ব্রিজ ও তারাবো বিশ্বরোড গোলচত্বর এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী ফাহিমা ও তার ছেলে আব্দুল্লাহ চাঁদপুর জেলার কচুয়া ইউনিয়নের নোয়াগাঁও এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী ফাহিমা বলেন, আমি সৌদি থেকে আজ বাংলাদেশে এসেছি। আমি, আমার ছেলে এবং আমাকে রিসিভ করতে আসা আমার শ্বাশুড়ি, ননদ ও মামা শ্বশুর সহ সবাই মিলে একটি প্রাইভেটকারে করে ঢাকা এয়ারপোর্ট থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হই। ডেমরা সুলতানা কামাল সেতু পার হয়ে আমরা যখন তারাবো বিশ্বরোড গোলচত্বরের কাছাকাছি আসি তখন পুলিশের পোশাক পরিহিত ৭-৮ জন লোক একটি সাদা মাইক্রোবাস থেকে নেমে আসে এবং আমাদের গতিরোধ করে। তারা গাড়ি ও পাসপোর্ট চেক করার কথা বলে আমার টলিব্যাগ, লাগেজ, ভ্যানিটিব্যাগ ও হাতব্যাগ ছিনিয়ে নেয়। বিভিন্ন চাপ প্রয়োগ ও ভয় দেখিয়ে আমার থেকে ৮ ভরি সমপরিমাণ স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও বিভিন্ন মূল্যবান মালামাল ছিনতাই করে নিয়ে যায়। এ বিষয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ করেছি। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক চন্দ্র শাহা বলেন, আমরা এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park