1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

নেকাব ইসুতে ভাইভা না নেওয়ার প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪

সলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নেকাব না খোলায় মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়নি এক শিক্ষার্থী। গেল বছরের ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে এই ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাসে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার আজ  (২২ জানুয়ারি) বেলা ১১টায় প্রশাসন ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।
পরে বিশ্ববিদ্যায়ের উপ-উপাচার্যের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। এ ঘটনাকে ন্যাক্কারজনক ও হীন দাবি করে শিক্ষার্থীরা এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহবের দাবি জানান। এছাড়া ক্যাম্পাসের সর্বত্র শালীন, রুচিসম্মত পোশাক পরিধানের অবাধ স্বাধীনতা নিশ্চিতকরণ, প্রত্যেক শিক্ষার্থীকে স্ব স্ব ধর্মপালনের স্বাধীনতা নিশ্চিতকরণ ও পরবর্তীতে যেন কেউ কারো ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করার মতো দুঃসাহস না করে, এটা নিশ্চিত করার দাবি তুলে ধরেন। এসময় বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেনস্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, ‘এটা সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতার নগ্ন হস্তক্ষেপ, ধর্ম পালনে বাধা প্রদান ও সম্পূর্ণ সংবিধান লংঘনের শামিল। প্রত্যেক ধর্ম ও আমাদের সংবিধান নারীদেরকে পোশাকের স্বাধীনতা দিয়েছে। কিন্তু যখন একজন নারী তার ইচ্ছেমতো বোরকা, নিকাব ও হিজাব পরায় তার নিজ বিভাগের শিক্ষকগণ তার পোশাকের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ করে ধর্ম পালনে বাধা দেয়া হয়, তখন এর মাধ্যমে সর্বত্র উগ্রবাদ ছড়িয়ে দেয়া হয়। কিন্তু প্রযুক্তির এই উৎকষ্টতার যুগে এমন কোনো প্রযুক্তি কি নেই যার দ্বারা তার ধর্মীয় ও ব্যক্তি-স্বাধীনতা দূর না করে একজন শিক্ষার্থীকে শনাক্ত করা যায়? নারী শিক্ষার্থীর পোশাক নিয়ে শিক্ষকের এমন নগ্ন হস্তক্ষেপের জন্য আমরা সাধারণ শিক্ষার্থীবৃন্দ খুবই মর্মাহত এবং এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

পোশাকের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বাংলাদেশের সংবিধান ও সার্বজনীন মানবাধিকার লঙ্ঘন উল্লেখ করে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জাকারিয়া বলেন, ‘নেকাব না খোলার কারণে এক ছাত্রীকে ভাইভা বোর্ডে বসতে দেওয়া হয় নি। বিষয়টি লজ্জার, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে এটি সাংঘর্ষিক এবং বাংলাদেশের সংবিধান এবং সার্বজনীন মানবাধিকার বিরোধী। আমরা শিক্ষাগুরুদের কাছে প্রশ্ন রাখতে চাই কোন অধিকারে তাকে ভাইভায় বসতে দেওয়া হয় নি। আমারা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং দাবি করছি এরকম পরিস্থিতিতে স্মার্ট ডিভাইস বা নারী শিক্ষকের দ্বারা পরিচয় সনাক্তের ব্যবস্থা করা হোক।’এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, কারো কোনো অধিকার নাই ধর্মীয় বিষয়ে আঘাত করার। শিক্ষকদের হতে হবে বাবার মতো। তার আচরণ, স্নেহ, ভাষা সবকিছু হতে হবে বাবার মতো। আমি শিক্ষার্থীদের বলি তোমারা এখানে একটা পরিবারে এসেছো এখানে আমরা তোমাদের বাবার মতো। তবে অনেকে শিক্ষার্থীদের সাথে বাবার মতো আচরণ করতে পারছেন না।প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর বিভাগটির ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ভাইভায় নেকাব পরে অংশ নেয় এক ছাত্রী। এ সময় ভাইভা বোর্ডের শিক্ষকরা তার পরিচয় নিশ্চিতের জন্য নেকাব খুলতে বলেন। এ সময় ওই ছাত্রী নেকাব খুলতে অস্বীকৃতি জানান এবং প্রয়োজনে নারী শিক্ষকদের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করতে অনুরোধ করেন। কিন্তু তাকে ভাইভা বোর্ডের সকল সদস্যদের সামনে নেকাব খুলতে বলেন শিক্ষকরা। পরে নেকাব না খোলায় তার ভাইভা নিতে অস্বীকৃতি জানান শিক্ষকরা। তবে এখনো পর্যন্ত তার ভাইভা নেয়া হয়নি বলে জানা গেছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park