1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

ব্যবসাবান্ধব বাজেট আশা করছে এফবিসিসিআই

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪

আগামী অর্থবছরে ব্যবসা বান্ধব বাজেট প্রণয়ন এবং আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য সহনীয় রাখতে পণ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন  (এফবিসিসিআই)। সোমবার  অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।
ডলার সংকটের কারণে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি ও (সাপ্লাই চেইন) সরবরাহ ব্যবস্থায় যাতে কোন বিঘ্নের সৃষ্টি না হয় সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি।
এলসি খোলার ক্ষেত্রে বড় বড় শিল্প প্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাও যাতে এলসি খুলতে পারে এবং বাংলাদেশ ব্যাংক ঘোষিত রেটে ডলার কিনতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন মাহবুবুল আলম।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাথে বেসরকারি খাতের পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও উন্নতকরণের প্রয়োজনীয়তা তুলে ধরে এফবিসিসিআই সভাপতি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডসহ সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থার সাথে নিবিড়ভাবে কাজ করতে চায় এফবিসিসিআই। কর ব্যবস্থাপনা সহজিকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং অটোমেশনের মাধ্যমে দেশে ব্যবসা, বাণিজ্য ও শিল্প সম্প্রসারণের পাশাপাশি সরকারের রাজস্ব আহরণ উল্লেখযোগ্য হারে বাড়ানো সম্ভব।
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গুরুত্ব সহকারে এফবিসিসিআই সভাপতির কথা শুনেন এবং জাতীয় বাজেট প্রণয়ন ও বাস্তবায়নসহ অর্থমন্ত্রণালয়ের সকল উদ্যোগে বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। আসন্ন জাতীয় বাজেটে এফবিসিসিআইয়ের প্রস্তাবনা গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলে জানান তিনি।
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে স্থানীয় ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সুরক্ষা ও নীতি সহায়তায় দিয়ে অর্থ মন্ত্রণালয় পাশে থাকবে বলে আশ্বস্ত করেন অর্থমন্ত্রী ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park