1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনিয়ম ও ভূল তথ্য ছড়ানোর অভিযোগে মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগের ৩ জন প্রত্যাহার ড্রেজার সন্ত্রাসী, কিশোরগ্যাং সেল্টারদাতা এবং মামলার আসামী হয়েও বহাল // সিদ্ধিরগঞ্জে নুর হোসেন মতো সন্ত্রাসী গডফাদার হতে মরিয়া দেলু ভুইয়া লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

টিকে থাকার লক্ষ্যে কাল আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশের যুবারা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪

শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট  বিশ্বকাপের শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ যুব দল। গতকাল ‘এ’ গ্রুপের ম্যাচে ভারতের কাছে ৮৪ রানে হেরে বিশ^কাপ শুরু করে বাংলাদেশ।
গ্রুপ পর্বের বাঁধা টপকে সুপার সিক্সে খেলার দৌড়ে ভালোভাবে টিকে থাকতে আগামীকাল গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে  আয়ারল্যান্ডের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। ব্লুমফন্টেইনে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।
ব্লুমফন্টেইনে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। বাঁ-হাতি পেসার মারুফ মৃধার দুর্দান্ত বোলিংয়ের সামনে বড় স্কোর করতে পারেনি ভারত। ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান করে তারা। ৮ ওভারে ৪৩ রানে ৫ উইকেট নিয়ে যুব ওয়ানডেতে ক্যারিয়ার সেরা বোলিং করেন মারুফ। বাংলাদেশের সপ্তম বোলার হিসেবে যুব বিশ^কাপে ইনিংসে ৫ উইকেট নেন তিনি।
জয়ের জন্য ২৫২ রানের জবাবে ৩৮ রানের সূচনা পায় বাংলাদেশ। কিন্তু এরপর ১২ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। পঞ্চম উইকেটে ১১৮ বলে ৭৭ রনের জুটি গড়ে বাংলাদেশকে খেলায় ফেরান আরিফুল ইসলাম ও মোহাম্মদ শিহাব জেমস। কিন্তু আরিফুল ৪১ ও শিহাব ৫৪ রানে ফেরার পর, বাংলাদেশের আর কোন ব্যাটার দলের হাল ধরতে পারেনি। ২৫ বল বাকী থাকতে ১৬৭ রানে অলআউট হয় বাংলাদেশ।
গত মাসে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে জয় পেলেও, বিশ^ মঞ্চে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে হারলেও শুভ সূচনা করে আয়ারল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে আইরিশরা ৭ উইকেটে হারায় যুক্তরাষ্ট্রকে।
গ্রুপ পর্বে ১টি করে ম্যাচ শেষে ২ করে পয়েন্ট আছে ভারত ও আয়ারল্যান্ডের। দ্বিতীয় ম্যাচেও হেরে গেলে বাংলাদেশের সুপার সিক্সে খেলার পথ অনেকাংশেই কঠিন হয়ে পড়বে। তখন যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ম্যাচে তো জিততেই হবে, সেই সাথে অন্যান্য দলের হারের প্রত্যাশা করতে হবে বাংলাদেশকে।
আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলে, সুপার সিক্সের লড়াইয়ে ভালোভাবেই টিকে থাকবে বাংলাদেশ। এজন্য আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের কাছে।
২০২০ সালে প্রথমবারের মত অনূর্ধ্ব-১৯ বিশ^কাপ জিতেছিল বাংলাদেশ। গেল মাসে প্রথমবারের মত এশিয়া কাপের শিরোপা জিতে বিশ^কাপ শুরু করে বাংলাদেশ।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল : মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আহরার আমিন (সহ-অধিনায়ক) আশিকুর রহমান শিবলি, জিসান আলম, মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান, আরিফুল ইসলাম, শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, মোহাম্মদ রাফি উজ্জামান রাফি, রোহানাত দৌল্লাহ বর্ষণ, ইকবাল হোসেন ইমন, ওয়াসি সিদ্দিক ও মারুফ মৃধা।
স্ট্যান্ড বাই : নাঈম আহমেদ, রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভির আহমেদ, একান্ত শেখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park