1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

কাশিপুরে ইন্টারনেট নিতে বাধা দেয়ায় নারীকে ছুরিকাঘাত

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪

ইন্টারনেট সংযোগ নেয়ার জন্য রাউডারের পাশাপাশি টিজেবক্স কেনার জন্য বলেছে ইন্টারনেট সংযোগকারী। কথা মতো কেনাও হয়েছিলো। কিন্তু সংযোগ ব্যবহারকারীর সেই টিজেবক্স থেকে অন্য একজনকে সংযোগ দেয়ার সময় বাধা দেয় টিজেবক্সের মালিক মতিয়ারা বেগম (৪০)। কিন্তু তাঁর কথার তোয়াক্কা না করে জোর করেই সংযোগ দেয় ইন্টারনেট সংযোগকারী। এতে তাদের মধ্যে তর্কতর্কি হয়, একপর্যায়ে মতিয়ারা বেগমকে ছুরিকাঘাত করে ইন্টারনেট সংযোগকারীর কর্মচারী।
রবিবার (২১ জানুয়ারি) বিকেলে কাশিপুরের ভোলাইয়েল গেদুয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত গৃহবধুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মতিয়ারা বেগম (৪০) ওই এলাকায় মোস্তফা মিয়ার স্ত্রী। তিনি তিন সন্তানের জননী। তথ্যটি নিশ্চিত করেছেন ফতুল্লা থানার উপ-পরির্দশক মো. মফিজুল ইসলাম। তিনি জানান, গেদুয়ার বাজার এলাকার মতিয়ারা বেগমের বাড়িরটিতে দীর্ঘদিন ধরে ইন্টারনেট সংযোগ দিয়েছে আলামিন নামের এক ইন্টারনেট সংযোগকারী। বিকেলে তার কর্মচারী শাওন ওই বাড়িকে গিয়ে মতিয়ারা বেগমের ক্রয়কৃত টিজেবক্স থেকে আরেক বাড়ির জন্য ইন্টারনেট সংযোগের দেয়ার চেষ্টা করে। এসময় মতিয়ারা তাকে বাধা দিলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে শাওন নামের ওই যুবক উত্তেজিত হয়ে তাকে পেটে ছুরিকাঘাত করে। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশের এই কর্মকর্তা জানান, খবর পেয়ে দ্রæত সেখানে গেলেও শাওনকে পাওয়া যায়নি। সে ওই নারীকে ছুরিকাঘাত করে পালিয়েছে। আহত নারীর পরিবারের সাথে কথা বলেছি। তারা যদি অভিযোগ দায়ের করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park