1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বাঙালির কাছে চাল-মাছের দাম ঠিক থাকলেই সরকার ভালো: সেলিম ওসমান

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেন, আমরা মাছে ভাতে বাঙালি। বাঙালির কাছে চালের দাম এবং মাছের দাম ঠিক থাকলে আমরা ভালো আছি এবং আমাদের সরকার ভালো। চালের দাম মাছের দাম ঠিক না থাকলেই সরকার ভালো না।

শনিবার (২০ জানুয়ারি) ফতুল্লায় উইজডম অ্যাটায়ারস লিমিটেড ফ্যাক্টরীতে নির্বাচিত হওয়ায় জনপ্রতিনিধি ও নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, আমি চাই নারায়ণগঞ্জের মানুষ শান্তিপূর্ণভাবে থাকবে যাই করি না কেন আলোচনা সাপেক্ষে করবো। সড়কের ফুটপাতে দোকান থাকবে কিন্তু ফুটপাথ থেকে দোকানগুলো রাস্তায় কখনো যাবে না। রমজানের উপলক্ষে আমাদের মাঝখানে যেন কোন ঝামেলা বা ভুল বোঝাবুঝি না হোক। কারণ শত্রæ শত্রæকে ধ্বংস করার জন্য দুইটা কাজ করে। প্রথম হয়তো আরেকটা বিয়ে করিয়ে দেয়, নয়তো নির্বাচনে দাড় করিয়ে দেয়। এটা একটা নেশা। আমার জন্য দোয়া করবেন আগামীকাল আমি ওমরা হজ্জ করতে যাচ্ছি। নির্বাচনের আগে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি। যেহেতু আমি যেতে পারি না আমি ১০ জন মাওলানা কে পাঠিয়েছে। মনে রাখবেন নির্বাচনে আপনি বা আমি জয়ী হয়নি, নির্বাচনে আমরা জয় হয়েছি। বিভিন্ন জায়গায় বিরোধী দলে অনেক ধরনের ডিস্টার্ব করে। আলহামদুলিল্লাহ আমার এলাকায় বিএনপি কোন ধরনের ডিস্টার্ব করেনি তারা উল্টো আমাকে সহযোগিতা করেছে। কাউন্সিলর, মেম্বার ও চেয়ারম্যান যারা আছেন তাদের সবাইকে বলতে চাই প্রতিযোগিতায় যাবেন না খবরদার। অনুষ্ঠানে সেলিম ওসমানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, বন্দন উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ রশীদ, ভাইস চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদ, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাকসুদ হোসেন, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী এম এ সালাম, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বারবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল করিম বাবু, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউসার আশা, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, সহ সভাপতি রবিউল হোসেন, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিমউদ্দিন প্রধান, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিয়াজুল ইসলাম খান, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, আওআমী লীগ নেতা নাসির উদ্দিন প্রমুখ।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park