1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

না.গঞ্জে বন্ধের নির্দেশ তালিকায় আরও ৫ হাসপাতাল-ক্লিনিক

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪

শিশু আয়ানের মৃত্যুর ঘটনার পর নড়ে-চড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। লাইসেন্সহীন সকল হাসপাতাল- ক্লিনিকে বন্ধের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এর প্রেক্ষিতে নারায়ণগঞ্জের মোট ১১ টির সাথে আরো ৫ টি হাসপাতাল-ক্লিনিকে বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জেন। বুধবার (১৭ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জেন ডাঃ এ এফ এম মুশিউর রহমান।

সিভিল সার্জেন জানান, মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অনুসন্ধানে আরও ৫ টি হাসপাতাল-ক্লিনিকে বন্ধের নির্দেশ দিয়েছি। এ পর্যন্ত মোট ১৬ টি হাসপাতাল-ক্লিনিকে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সারা জেলার মোট ২০০ টি হাসপাতাল-ক্লিনিক আছে। আমরা অভিযান চালাচ্ছি। লাইসেন্সহীন আরও হাসপাতাল-ক্লিনিক থাকলে তাদেরও বন্ধের নির্দেশ দেওয়া হবে।

প্রসঙ্গত, সুন্নতে খৎনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় রাজধানীর ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতাল বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। লাইসেন্সসহ জরুরি কাগজপত্র পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। এর প্রেক্ষিতে মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে সচিবালয়ে সারাদেশে লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলো বন্ধের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমি নিজেও লাইসেন্সবিহীন হাসপাতালের ভুক্তভোগী। সুতরাং আমি কখনই এ বিষয়ে ছাড় দেব না। আপনারা জানেন, এরইমধ্যে আমি বলেছি দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান থাকবে, তেমনি অনুমোদনবিহীন হাসপাতালের ব্যাপারেও ছাড় দেওয়া হবে না।”

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park