1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

নগরীতে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪

এবার ইট পাথরের নগরীতে জেকে বসেছে শীত। অন্য বছরগুলোতে জেলার গ্রাম্য অঞ্চলে শীত থাকলেও নগরীতে এর প্রভাব খুব বেশি লক্ষ্য করা যায় না। তবে এবার নগরীতের দিনের বেলা সূরে‌্যর দেখা মেলে না। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে আসায় হাত-পা জমে যাওয়ার মত অবস্থার সৃষ্টি হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারী) সকাল থেকে ঘন কুয়াশার কারণে একবারের জন্যও দেখা যায়নি সূর্য্য। বিগত ৪-৫ দিন ধরে এ অবস্থায় বিপাকে পড়েছে জেলার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তীব্র শীত উপেক্ষা করে শ্রমজীবীরা পথে নামলেও আয়হীন হয়ে পড়েছে তারা। এ দিকে যারা বাধ্য হয়ে ঘরে থেকে বের হয়েছেন, তারাও গরম চা খেয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। অনেকে আবার এলাকার অলিগলিতে কাগজ জমিয়ে আগুন দিয়ে তাপ পোহাচ্ছেন।

ঘন কুয়াশার চাদরে মুড়ি দিয়ে আছে গোটা পুরো জেলা। কমছে দিনের তাপমাত্রা। আবহাওয়ার ওয়েবসাইটগুলোর তথ্য অনুযায়ী সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এভাবেই দ্রæত কমছে তাপমাত্রা। আর এভাবেই শীতল থেকে শীতলতম হচ্ছে এখনকার আবহাওয়া। সাধারণত দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রিতে নামেলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামলে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বলা হয়। এছাড়া ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নামলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

নগরীর রিকশা শ্রমিক লুৎফর হোসেন বলেন, সকাল ৭ টায় রিকশা লইয়া বাইরাইছি। সকাল ১০টা পর্যন্ত কোনো ট্রিপ পাইনাই। ঠান্ডার জন্য চায়োর দোকানে বসে চাও খাইছি তাও শরীরের কাঁপুনি ছাড়ে না।

উকিলপাড়ায় কাজে আসা বৃদ্ধ সোবাহান হাওলাদার বলেন, এ বছরের এটাই সবচেয়ে বেশি শীত। বাধ্য হয়ে কাজে নেমেছি। মনে হয় শরীর বরফ হয়ে গেছে।

এদিকে হঠাৎ করে আবারও শীতের প্রকোপ বাড়ায় কোল্ড ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। শীত যতই বাড়ছে হাসপাতালের জরুরি বিভাগে শীতজনিত রোগীর সংখ্যা ততই বাড়ছে। শিশু ও বয়স্করাই অন্যদের চেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। এই শীতে নিজ নিজ স্থান অনুযায়ী স্বাস্থ্যের বাড়তি খেয়াল রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park