1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

ভুলতায় র‌্যাবের অভিযানে ‘সন্ত্রাসী’ মোশাররফ গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪

রূপগঞ্জ উপজেলার ভুলতাসহ আশপাশের এলাকায় ‘মাদক কারবারিতে জড়িত সন্ত্রাসী’ মোশাররফ হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। শুক্রবার (১২ জানুয়ারি) ভুলতা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, দুটি মোবাইলফোন, দুটি সিমকার্ড ও নগদ টাকা ৮৮৫০ উদ্ধার করা হয়।

শনিবার (১৩ জানুয়ারি) র‌্যাব-৩‘র সদর দপ্তরে এক মিডিয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোশাররফ গত বছর র‌্যাবের হাতে অস্ত্রসহ গ্রেপ্তারকৃত এক সন্ত্রাসীকে ছিনিয়ে নেওয়ার মামলারও অন্যতম আসামি। এ ছাড়াও সে স্থানীয় কয়েকটি কিশোর গ্যাংয়ের আশ্রয়দাতা হিসেবে পরিচিত এবং ভুলতাসহ আশপাশের এলাকার সাধারণ মানুষের আতঙ্কের কারণ। তার বিরুদ্ধে ভুলতা এলাকায় ভূমি দখল, ফুটপাতে চাঁদাবাজি, বালু উত্তোলন নিয়ে প্রভাব বিস্তার ও দখলদারিত্ব, অপহরণপূর্বক মুক্তিপণ আদায় এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পেশিশক্তি জানান দেওয়ার জন্য অস্ত্র সরবরাহ করার একাধিক সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

র‌্যাব জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল শুক্রবার ভুলতা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর মোশাররফ গত সেপ্টেম্বর মাসে র‌্যাবের হাত থেকে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় তার সংশ্লিষ্টতা স্বীকার করে। এছাড়াও সে জানায় যে, ভুলতা এলাকায় বালু উত্তোলন এবং ভূমি দখলকে কেন্দ্র করে বিভিন্ন সন্ত্রাসী গ্রæপের মধ্যে আধিপত্য বিস্তার বিরাজমান। তার বাহিনী আধিপত্যকে কাজে লাগিয়ে ভূমি দখল, ফুটপাতে চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিল।

র‌্যাব আরও জানায়, মোশাররফের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানায় ১ টি অপহরণ, ১ টি সরকারী কাজে বাঁধাদান এবং ১ টি আসামি ছিনতাইয়ের মামলা রয়েছে। সে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার কাজে উক্ত অবৈধ অস্ত্র ব্যবহার করে আসছিল।

মোশাররফের পরিচিতি দিয়ে র‌্যাব জানায়, মোশাররফ নারায়ণগঞ্জ জেলার উত্তর ভুলতা এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে। চার ভাই-বোনের মধ্যে সে তৃতীয়। ছোটবেলা থেকেই সে বেপরোয়া জীবনযাপন করত। সে দশম শ্রেণীতে অধ্যয়নকালে এলাকার কিশোর গ্যাং এর সাথে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে পড়ে। পরবর্তীতে সে একটি গরুর খামার পরিচালনা করত। খামার ব্যবসার অন্তরালে সে মাদক ব্যবসা এবং সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়ে। তার নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী ভুলতা এলাকায় মারামারি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণপূর্বক মুক্তিপণ আদায় ইত্যাদি কার্যক্রম চালিয়ে আসছিল। ধীরে ধীরে সে এলাকার সাধারণ মানুষের কাছে মূর্তিমান আতঙ্ক হয়ে উঠে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, গত বছরের ১৪ সেপ্টেম্বর ভুলতা ইউনিয়নের টেলাপাড়া এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। অভিযানের খবর পেয়ে শীর্ষ সন্ত্রাসী মোশাররফের নেতৃত্বে দুর্বত্তরা আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে হামলা করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় র‌্যাবের কয়েকজন সদস্য আহত হন। এ ঘটনায় ওই সময় ২৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত শতাধিক ব্যক্তির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park