1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

নির্বাচনের পর দিন ফুল নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে নব নির্বাচিত পরিষদ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪

নির্বাচন এলেই ভোটারদের দ্বারে দ্বারে দৌড়ঝাঁপ শুরু করে প্রার্থীরা। নাওয়া-খাওয়া বাদ দিয়ে দিন রাত ভোটারদের কাছে গিয়ে নানা প্রতিশ্রæতি দেন তারা। কিন্তু বিজয়ী হওয়ার পর পরই পাল্টে যায় এ চিত্র। নির্বাচনের পরে ভোটারদের কোন খোঁজ খবরই রাখেন না বিজয়ী প্রার্থীরা। এটাই যেন বাংলাদেশের আরও একটি সংস্কৃতি। কিন্তু সেই সংস্কৃতিকে মিথ্যা প্রমাণ করে দিলো নব নির্বাচিত হারুন-বুলেট-রবিন পরিষদ। সোনার বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী সমিতির কমিটির নির্বাচনে পূর্ণ প্যানেলে বিজয়ী হয় এ পরিষদ। শুক্রবার সোনার বাংলা মার্কেটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর শনিবার (১৩ জানুয়ারী) পূর্ণ প্যানেল রজনীগন্ধা ফুল নিয়ে ছুটে যান ভোটারদের দ্বারে দ্বারে। এসময় তারা ভোটারদের ফুলের শুভেচ্ছার পাশাপাশি ধন্যবাদ ও কৃতজ্ঞতাও প্রকাশ করেন। শুধু তাই নয়, তারা তাদের ইশতেয়ার অনুযায়ী সকল কাজে ভোটারদের সার্বিক সহযোগীতা তথা পাশে থাকারও আহŸান জানান।

এ বিষয়ে নব নির্বাচিত প্যানেলের সাধারন সম্পাদক সাঈদ আহমেদ রবিন বলেন, আমাদের প্রিয় ভোটারগণ বিপুলভোটে নির্বাচিত করেছে। তাদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আমরা তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা নির্বাচনের আগে ভোটারদের যে প্রতিশ্রæতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রæতি বাস্তবায়নে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। নির্বাচনের মধ্যদিয়ে ভোটারদের সাথে আমাদের যে একটা মেলবন্ধন সৃষ্টি হয়েছে, আমরা এ মেলবন্ধন অটুট রেখেই সামনের দিকে এগিয়ে চলবো।

একই বিষয়ে নব নির্বাচিত সদস্য শংকর কুমার রায় বলেন, ভোট হচ্ছে ভোটারদের একটি পবিত্র আমানত। তারা সেই আমানত প্রয়োগ করে আমাদের তথা হারুন-বুলেট-রবিন পরিষদকে বিপুলভোটে বিজয়ী করেছে। আজ অর্থ্যাৎ নির্বাচনের পরদিন, ফুল হচ্ছে একটি পবিত্র জিনিস, আমরা একটি পবিত্র মন নিয়ে স্বচ্ছভাবে আমাদের কার্যক্রম পরিচালনা শুরু করে যাচ্ছি।

এসময় আরও উপস্থিত ছিলেন, নব নির্বাচিত সভাপতি মো: হারুন অর রশিদ, সহ সভাপতি সভাপতি আব্দুল আলিম বুলেট, সদস্য মো: সহিদ হোসেন শেখ, মো: ছানাউল্লাহ্, মো: নাজিম হোসেন, একেএম জসীম উদ্দিন, মো: আকবর খাঁন, খন্দকার আবুল হোসেন, মো: সফিকুল ইসলাম ও মো: শাহীনুর রহমান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park