1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

নারায়ণগঞ্জে শীতার্তদের পাশে লায়ন ইউসুফ আলী মাসুদ

আহসানুল হাবিব সোহাগ
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জে দুস্থ শীতার্ত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) ৫ নং ঘাট এলাকার ছিন্নমূল শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

লায়ন ক্লাব অফ ইউথ চেম্বারের কো-অর্ডিনেটর, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা সমিতির মানবকল্যাণ বিষয়ক সম্পাদক প্রকৌশলী লায়ন মো. ইউসুফ আলী মাসুদ তার নিজ উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করেন।

দৈনিক দেশ বর্তমানের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক আহসানুল হাবিব সোহাগ জানান, করোনা সংক্রমণ বিস্তাররোধে কঠোর লকডাউন চলাকালীন নারায়ণগঞ্জে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে কয়েক দফা খাদ্য সামগ্রী বিতরণ করে প্রশংসায় আসেন মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি লাভ করা প্রকৌশলী লায়ন মো. ইউসুফ আলী মাসুদ। এছাড়াও তিনি ২০২০ সালে করোনা সংক্রমণ শুরু থেকে ব্যক্তি উদ্যোগে ফ্রি অক্সিজেন সেবাও চালু করেছেন যা এখনও চলমান রয়েছে। যেকেউ ফোন দিলেই নিজেই রোগীর বাসায় পৌঁছে দিচ্ছেন ফ্রী অক্সিজেন সিলিন্ডার সেবা।গত বছরও কনকনে শীতে রাতের আঁধারে অসহায়, ছিন্নমূল মানুষ ও পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। এছাড়া দলীয় সব কর্মকান্ডেও প্রকৌশলী লায়ন মো. ইউসুফ আলী মাসুদ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এবিষয়ে প্রকৌশলী লায়ন মো. ইউসুফ আলী মাসুদ বলেন, শীতকাল এলেই সবচেয়ে বেশি অসহায় অবস্থায় পড়ে যান গরীব এবং ছিন্নমূল মানুষজন। তাদের শীত নিবারণের বস্ত্রটুকুও ঠিকঠাক থাকে না। কনকনে শীতের রাতে প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে নেই। গরম কাপড় জড়িয়ে উষ্ণতা নিচ্ছেন সামর্থবানরা। সামর্থবানরা শীতে যখন বাহারী পোশাক পড়ে উষ্ণতা গ্রহণ করে তখন এই শিশুরা নগ্ন পায়ে উদোম গায়ে শীতে কাঁপে। শীতের তীব্রতায় রীতিমতো কাঁপছে তাঁরা। আমি মানবিক দৃষ্টিকোণ থেকেই তাদের পাশে দাঁড়িয়েছি। শীত মৌসুমে আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park