নতুন শিক্ষাক্রমে পরিবর্তন আসতে পারে : শিক্ষামন্ত্রী
ডেস্ক রিপোর্ট:
প্রকাশের সময় :
শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪
নতুন শিক্ষাক্রমের বিভিন্ন বিষয়ে সংযোজন-বিয়োজন ও মূল্যায়ন পদ্ধতির পরিবর্তনের সম্ভাবনা জানিয়েছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেছেন, ‘এই শিক্ষাক্রমে বেশ কিছু ইনপুট (সংযোজন-বিয়োজন প্রয়োজনীয়তা) এসেছে। সেগুলো বিচার-বিশ্লেষণ করে দেখা হচ্ছে। যেসব বিষয় পরিবর্তন করা প্রয়োজন, আমরা অবশ্যই সেগুলো পরিবর্তন করব। আজ শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর বনানীতে অবস্থিত নিজস্ব বাসভবনে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ইরাব) নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। এ সময় ইরাবের পক্ষ থেকে নবনিযুক্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ইরাব নেতৃবৃন্দের সঙ্গে তিনি নতুন শিক্ষাক্রমসহ শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেন।শিক্ষামন্ত্রী বলেন, ‘এই শিক্ষাক্রম বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ রয়েছে।