1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

না.গঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন ‘একতরফা’, দাবি বিএনপিপন্থীদের

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন। তবে, সেই নির্বাচনে সম্পূর্ণ একতরফা নির্বাচন কমিশন গঠন করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। আর তাই, এই নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টিও অস্পৃষ্ট রেখেছে বিএনপিপন্থীরা।
এ বিষয়ে জেলা আইনজীবী ফোরামের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, ‘আইনজীবী সমিতির নির্বাচনের অংশ নেয়া না নেয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, এ বিষয়ে আমরা পরে সিদ্ধান্ত নিবো।’
জানা গেছে, আগামী ৩০ জনুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। যাতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট আশরাফ হোসেন, অ্যাডভোকেট আবদুর রহিম, অ্যাডভোকেট মেরিনা বেগম এবং অ্যাডভোকেট সুখ চাঁদ সরকার। আপীল বোর্ডে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট ইমদাদুল হক তারাজুদ্দিন, অ্যাডভোকেট নুরুল হুদা এবং অ্যাডভোকেট হুমায়ুন কবির। যদিও গতবার একই নির্বাচন কমিশনের অধিনে আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নিয়েছিলো বিএনপিপন্থী আইনজীবীদের প্যানেল। তবে, এবার তাদের অধিনে নির্বাচন না করার সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে নেতৃবৃন্দরা।
জানতে চাইলে এড. সাখাওয়াত হোসেন খান বলেন, ‘ইলেকশনের আগেই যদি ইলেকশন হয়ে যায়, তাহলে তো আর সেই ইলেকশন করে লাভ নেই। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে বানানো হয়েছে নির্বাচন কমিশনার। এই নির্বাচন আর কেমন হবে। আমরা চেয়েছি যে, নিরপেক্ষ লোকদের দিয়ে নির্বাচন পরিচালনা করানো হোক। নারায়ণগঞ্জ বারে (আইনজীবী সমিতি) তো আওয়ামী লীগের মধ্যেই নিরপেক্ষ লোক আছে, তাদের দিয়ে নির্বাচন করুক। কিন্তু তারা সেটি করতেছে না। ওনারা আমাদের সাথে কোন কথা না বলে একতরফা ভাবে নির্বাচন ঘোষণা করছে।’ তিনি আরও বলেন, ‘আমরা তাদের পরামর্শ দিয়েছি, যাতে নিরপেক্ষ লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হোক। কিন্তু সেটা তারা করেনি। দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে কুলশিত ও সকল নির্বাচনকে ধ্বংস করে দিচ্ছে এই সরকার।’
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক এড. এইচএম আনোয়ার প্রধান বলেন, ‘তারা একটি একতরফা নির্বাচন কমিশন গঠন করছে। আমরা তাদের এই নির্বাচন করবো কিনা, সেটা পরে সিদ্ধান্ত নেয়া হবে।’

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park