1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

না.গঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী পন্থীদের ‘নতুন প্যানেল’

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা করেছে সমিতির বর্তমান কার্যকরী কমিটি। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই তারিখ ঘোষণা করা হয়।
জানা গেছে, গতবারের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া নেতৃত্বাধীন কমিশন এবাররের নির্বাচনও পরিচালনা করবেন। তারা হলেন- নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট আশরাফ হোসেন, অ্যাডভোকেট আবদুর রহিম, অ্যাডভোকেট মেরিনা বেগম এবং অ্যাডভোকেট সুখ চাঁদ সরকার। আপীল বোর্ডে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট ইমদাদুল হক তারাজুদ্দিন, অ্যাডভোকেট নুরুল হুদা এবং অ্যাডভোকেট হুমায়ুন কবির। আগামী ৩০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সেলিম ওসমান বার ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে, নির্বাচনের তারিখ ঘোষণার পরপরই সেটির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে বিএনপি সমর্থীত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দরা। তাদের দাবি, ‘উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। ইলেকশনের আগেই যদি ইলেকশন হয়ে যায়, তাহলে তো আর সেই ইলেকশন করে লাভ নেই।’ যদিও তাদের কথায় পাত্তা না দিয়ে নতুন প্যানেল নিয়ে নির্বাচন করার প্রস্ততি নিচ্ছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।
জানতে চাইালে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বর্তমান কার্যকারী কমিটির সহ সভাপতি এড. রবিউল আমিন রনি বলেন, এবার আমাদের নতুন একটি প্যানেল হবে। আমাদের সিনিয়র আইনজীবী নেতৃবৃন্দরা বসে একটি প্যানেল নির্ধারিত করে দিবে, সেই প্যানেল নিয়ে আমরা নির্বাচন করবো। বিএনপিপন্থী আইনজীবীদের অভিযোগের বিষয়ে এড. রবিউল আমিন রনি বলেন, ‘ওনারা (বিএনপিপন্থী আইনজীবী) নির্বাচনে আসবে কি না, সেটা তাদের ব্যাক্তিগত ইচ্ছা। একই কমিশনারের অধিনে গতবার নির্বাচন হয়েছে এবং ওনাদের আইনজীবী নেতৃবৃন্দরা নিজেই বলছে যে এরকম সুন্দর নির্বাচন আগে দেখি নাই। তারা নিজেরাই বলছে যে নির্বাচন ফ্রি এন্ড ফেয়ার হইছে। এই বছর ওনাদের কি হইসে বলতে পারি না।’

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park