1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

দেশটা একটি একদলীয় শাসনের দিকে যাচ্ছে: এড. তৈমূর

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪

তৃণমূল বিএনপির মহাসচিব এড. তৈমূর আলম খন্দকার বলেছেন, ‘নির্বাচন হয়েছে সরকার বনাম সরকার। নৌকাও সরকারি, স্বতন্ত্রও সরকারি। মনে হচ্ছে দেশটা একটি একদলীয় শাসনের দিকে যাচ্ছে।’
বুধবার (১০ জানুয়ারি) দুপুরে এড. তৈমূর তার এক নির্বাচনী এজেন্টের বাসায় হামলার অভিযোগ নিয়ে পুলিশ সুপারের সাথে সাক্ষাতের পার গণমাধ্যমকে এসব কথা বলেন।
এড. তৈমূর বলেন, ‘তৃণমূল বিএনপি রাজনীতি করবে। তবে, ব্যারিস্টার নাজমুল হুদা তত্ত¡াবধায়ক সরকারের কথা জনগনের কাছে তুলে ধরেছিলেন। আমরা এগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখবো। আমরা এরকম সাজানো নির্বাচনে আর যাবো না। আমরা বিস্তারিত আলোচনা করবো, আমাদের সকল প্রার্থীদের ঢাকা ডাকবো। তাদের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রিপোর্ট দেব।’
তিনি বলেন, রূপগঞ্জের ভূমিদস্যুরা মনে করছে যে তৈমূর আলম খন্দকার আসলে, তাকে আমরা নিয়ন্ত্রন করতে পারবো না। যাদের জমি-জমা নিয়ে গেছে, তারাও তো ভয়ে এগিয়ে আসে না। আমি মনে করি, আমাদের জন্য দেশে সুষ্ঠু রাজনীতি সম্ভব না। আগামী প্রজন্মও পারবে না। যদি সম্ভব হয় তৃতীয় প্রজন্ম হয়তো পারবে।
তৃণমূল বিএনপির এই মহাসচিব বলেন, সরকার চিন্তা করে, আমরা ক্ষমতা ছাড়লে আমাকে জেলে যেতে হবে। এদেশে যে দলই ক্ষমতায় যায়, তার প্রতিপক্ষকে জেলে দিয়ে দেয়। সেকারণেই ওরা নির্বাচন কুক্ষিগত করে। আপনারা সিইসির সচিবের বক্তব্য শুনেছেন, তিনি বলেছেন ডিসিদের কাছে মেসেজ চলে গেছে। সে অনুযায়ী রেজাল্ট হবে।
তিনি আরও বলেন, আমরা সবসময় রাজপথে ছিলাম। বাকি জীবনও আমাকে রাজপথেই থাকতে হবে। যখন চোখের সামনে দেখলাম এই ব্যারিস্টার সুমনও বলেছেন সরকার বনাম সরকার নির্বাচন। এটা তাদের মুখেরই কথা। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে এমপি প্রার্থী ছিলেন তৈমূর আলম খন্দকার।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park