1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বন্দরে গোসলের ভিডিও দিয়ে ব্লাকমেইল

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জের বন্দরে গোসলের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টানা চার বছর এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফয়সাল নামে এক যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয় দু’দফায় দুই লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। ঘটনাটি ঘটেছে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ১নং নয়ানগর মাউরাবাড়ী এলাকায়। ফয়সাল ওই এলাকার বরকত উল্লাহ ছেলে। ভুক্তভোগী ওই নারী বন্দর সোনাকান্দা এলাকার মৃত মনসুর আলীর মেয়ে।
ভুক্তভোগী নারী জানায়, ২০১৮ সালে কল্যান্দি ১নং নয়ানগর শশুড়বাড়ী এলাকায় রাজ্জাক মিয়ার টিউবলে গৃহবধূ গোসল করছিলেন। ওই সময় গোপনে টিনের উপর দিয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন পার্শ্ববর্তী বরকত উল্লাহ ছেলে ফয়সাল।  এরপর সেই গোসলের ভিডিওটি ফেসবুকে ভাইরাল করে দেবে বলে হুমকি দেন। এক পর্যায়ে ওই গৃহবধু তার সংসার বাঁচাতে একাধিকবার ধর্ষণের শিকার হন। একই সঙ্গে ভিডিওটি ফেসবুকে না ছড়ানোর জন্য অনুরোধ করেন। বিষয়টি তার শশুড়বাড়ীর লোকজনের মধ্যে জানাজানি হলে ওই গৃহবধুকে তালাক দিয়ে দেন তার স্বামী নাছির। পরবর্তীতে কোরআন শরীফে হাত রেখে ওই গৃহবধুকে বিয়ের প্রলোভন দেখিয়ে টানা চার বছর ধর্ষণ করে আসছে।
ভুক্তভোগী নারী আরও জানান, ফয়সালে মা আমাকে তার বাসায় ডেকে এনে তার ছেলের সঙ্গে বিয়ে দিবে বলে দুই লাখ টাকা নিয়েছে, সেই টাকা নিয়ে সৌদি আরব চলে যায়। এরপরও আমার সাথে প্রতিনিয়তই যোগাযোগ রাখে। কিন্তু হটাৎ ৫/৭ মাস যাবৎ আমার সাথে কোন যোগাযোগ করে না। আমি তাদের বাসায় গেলে আমাকে শারিরিকভাবে নির্যাতন করে। এঘটনায় আদালতে মামলা দায়ের করলেও বন্দর থানায় তদন্ত দেয়া হয়। কিন্তু বন্দর থানার তদন্ত ওসি আবু বকর সিদ্দিক বিবাদী পক্ষের কাছ থেকে টাকা খেয়ে তদন্ত রিপোর্ট দিয়ে দেয়। এছাড়াও স্থানীয় নারী মেম্বার বিউটির কাছে সুবিচার চাইলেও কোন প্রতিকার পাননি।
এবিষয় বন্দর থানার তদন্ত ওসি আবু বকর সিদ্দিক জানান, ওই নারী দুই লক্ষ টাকার প্রতারণা মামলা করলে থানায় তদন্ত আসে। পরবর্তী সময়ে আমরা তদন্ত করে টাকার কোন প্রমান পাইনি। যার জন্য আমরা তদন্ত রিপোর্ট দিয়েছি। এবাবদ কোন টাকা পয়সা কারো কাছ থেকে নেইনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park