1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

রূপগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষ, একই পরিবারের আহত ৪

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪

রূপগঞ্জের পূর্বাচলে এক প্রাইভেটকারের সঙ্গে মালবোঝাই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাইভেটকারে থাকা ৪ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ১২ টার দিকে পূর্বাচল-১ নম্বর সেক্টরের শেখ হাসিনা সরণীতে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
আহতরা একই পরিবারের সদস্য। তারা হলেন, ঢাকার খিলক্ষেত থানার তলনা এলাকার সাইদুল হাসান সুমন (৪০), তার স্ত্রী তালজিল আহমেদ সম্পা (৩০), ছেলে তাজবিন হাসান (১৪) ও তাইমুন হাসান কারিফ (৫)।
পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মরত ডিউটি অফিসার জানায়, রাতে ওই সড়কের শেখ হাসিনা স্টেডিয়ামের পাশে গোল চত্বর এলাকায় ঢাকাগামী একটি প্রাইভেটকারকে একটি মালবোঝাই মিনি ট্রাক ধাক্কা দেয়। এতে করে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং একই পরিবারের ৪ জন গুরুতর আহত হয়। খবর পেয়ে রাত ১২ টা ২০ মিনিটে পূর্বাচল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থালে যায়। প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আহতদের প্রাইভেটকার থেকে উদ্ধার করে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমর্তা (তদন্ত) মো. জুবায়ের হোসেন জানান, দুর্ঘটনায় আহতরা হাসাপাতালে চিকিৎসারত অবস্থায় আছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ দায়ের করা হলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park