1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

আড়াইমাসে পালন হয়নি দলীয় কর্মসূচি ** চুড়ান্ত আন্দোলনে সুপার ফ্লপ জেলা বিএনপি

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪

গত ২৮ অক্টোবরের পর থেকে চুড়ান্ত আন্দোলনে ঝাপিয়ে পড়ে বিএনপি। সরকারের পতন ও নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবিতে হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিয়ে সারাদেশে আন্দোলন চলমান রাখে তারা। প্রায় আড়াই মাস যাবত চলে আসা এই চুড়ান্ত আন্দোলনে রাজপথে দেখা মিলেনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের। প্রথমদিকে দুএকটি কর্মসূচি পালন করলেও পরবর্তীতে জেলা বিএনপি শীর্ষ নেতা বা তার অনুসারিরাও কোনো কর্মসূচি পালন করেননি। আড়াইমাসের আন্দোলনে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ব্যানার দেখা গেছে কদাচিৎ। পুরো আন্দোলন সংগ্রামে সুপার ফ্লপ ছিলো সাবেক এমপি মো: গিয়াসউদ্দিন ও গোলাম ফারুক খোকনের নেতৃত্বে থাকা নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

সূত্রে প্রকাশ, গত ২৮ অক্টোবরে ঢাকার সমাবেশের আগ থেকেই নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মী পুলিশের ভয়ে ঘরবাড়ি ছাড়া। ২৮ অক্টোবরের পরে নারায়ণগঞ্জের ৭টি থানায় প্রায় ২০টির উপরে নাশকতার মামলা দায়ের করা হয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। তাই নারায়ণগঞ্জের বিএনপি নেতাকর্মীদের আর ঘরে ফেরা হয়নি।

নেতাকর্মীরা যখন ঘরবাড়ি ছেড়ে ফেরারী জীবন যাপন করছে তখনই চুড়ান্ত আন্দোলনের ডাক আসে। এই ডাকে সাড়া দিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, মহানগর যুবদল, জেলা যুবদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কেন্দ্র ঘোষিত কর্মসূচিগুলো গেরিলা ষ্টাইলে পালন করে গেছে। এ ক্ষেত্রে ব্যতিক্রম দেখা গেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ক্ষেত্রে। সরকার বিরোধী চুড়ান্ত আন্দোলনে নারায়ণগঞ্জ জেলা বিএনপি এবং তাদের ইউনিটগুলোর বেশিরভাগ নেতাকর্মীই রাজপথে নামেননি, এমনকি কর্মী সমর্থক দিয়েও কোনো কর্মসূচি পালন করেননি।

গুরুত্বপূর্ন সময়ে এসে জেলা বিএনপির এই নিস্ক্রিয় আচরণ ক্ষোভের জন্ম দিয়েছে তৃণমূল নেতাকর্মীদের মনে। দলের মনোনয়ন আর কমিটি গঠনের সময়ে যেসব নেতারা হাজার হাজার নেতাকর্মী নিয়ে শোডাউন করেন, দলের এই ক্রান্তিলগ্নে ১০ জনের একটি মিছিলও তারা করলেন না। নেতাকর্মীদেও মতে, এরা হলো সুবিধাবাদি রাজনীতিবীদ। এরা দলের সুসময়ে এসে অতিথি পাখির মতো ভিড় কওে আর দু:সময়ে পালিয়ে যায়। তাই নারায়ণগঞ্জ জেলা বিএনপিকে শক্তিশালি করতে কেন্দ্রের আরো নজরদারি দাবি করেছে তৃণমূল নেতাকর্মীরা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park