1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

নারায়ণগঞ্জ-৫ আসনে সেলিম ওসমান ছাড়া সবার জামানত বাজেয়াপ্ত

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে মোট ৪ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে ৩ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। সংসদ নির্বাচনের আইন অনুযায়ী, কোনো আসনের মোট ভোটের আট ভাগের এক ভাগের বা শতকরা সাড়ে ১২ শতাংশের চেয়েও কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীদের জামানত বাতিলের বিধান রয়েছে।

দ্বাদশ জাতীয় নির্বাচন (২০২৪) এর ভোটগ্রহণ করা হয় ৭ জানুয়ারি (রবিবার)। রাতে ভোটগণনা শেষে এ আসনে জাতীয় পার্টির মনোনীত (লাঙ্গল) প্রার্থী একেএম সেলিম ওসমানকে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি পেয়েছেন, ১ লাখ ৫২ হাজার ২৮৯ ভোট। এ ছাড়া বাকি কেউই নূন্যতম ১২.৫% ভোট পাননি, যার ফলে তাদের জামানতের ২৫ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে ইলেকশন কমিশন (ইসি)।

জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলেন, চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের এ এম এম একরামুল হক পান ৬ হাজার ৬৭৬ ভোট, একতারা প্রতীকে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বি.এস.পি) ছামছুল ইসলাম ১ হাজার ৭১৮ ভোট, সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির মোঃ আবদুল হামিদ ভাসানী ভূঁইয়া পান ১ হাজার ৮৩১ ভোট।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park