1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

শামীম ওসমান নিরঙ্কুশ ভোটে ফের এমপি নির্বাচিত হওয়ায় কাউন্সিলর রুহুল আমিনের শুভেচ্ছা ও অভিনন্দন

আহসানুল হাবিব সোহাগ
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪

প্রেস বিজ্ঞপ্তি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে ৪র্থ বারের মতো এমপি নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব একেএম শামীম ওসমান কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা রুহুল আমিন মোল্লা।

রবিবার অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে ১লাখ ৯৫হাজার ৮২৭ ভোট পেয়ে জয়ী হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব একেএম শামীম ওসমান।

গণমাধ্যমে দেয়া এক শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন, ১৯৯৬ সালে সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা আসনে প্রথম এমপি হিসেবে নির্বাচিত হন এমপি শামীম ওসমান। সেই থেকে নারায়ণগঞ্জের মাটি মানুষের কথা চিন্তা করে রাস্তাঘাট, কালভার্টসহ ব্যাপক উন্নয়ন করে আসছেন।নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রাণ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। বাংলাদেশের অনেক এমপির সাথে কথা বলতে হলে তদবির লাগে লবিং করা লাগে। একমাত্র এমপি শামীম ওসমানের বেলায় কারো তদবির ও লবিং লাগে না। তিনি সাধারণ মানুষের সাথে নিজেকে বিলিয়ে দেয়ার মতো একজন এমপি। আমরা এবার শুধু তাকে এমপি হিসেবে পেয়েই ক্ষান্ত নই আমরা তাঁকে মন্ত্রী হিসেবেও পেতে চাই।

তিনি আরও বলেন, আধুনিক নারায়ণগঞ্জের রূপকার জননেতা একেএম শামীম ওসমান শুধু উন্নয়ন-ই করেন নি, তিনি নারায়ণগঞ্জকে কলঙ্ক মুক্ত করেছেন। ১৯৯৬ সালে থেকে এ পর্যন্ত তিনি কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করেছেন। ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড, জলাবব্ধ ডিএনডি প্রকল্প উন্নয়ন, এনালগ থেকে ডিজিটাল টেলিফোন একচেঞ্জে রূপান্তর করাসহ টানবাজারের পতিতালয় উচ্ছেদ করে নারায়ণগঞ্জের মানুষকে কলঙ্ক মুক্ত করেছেন শামীম ওসমান। আওয়ামীলীগের রাজনীতিতে নারায়ণগঞ্জে শামীম ওসমানের বিকল্প নাই। বিপদ/আপদসহ নানা সংকটে শামীম ওসমানই একমাত্র কর্মীদের আশ্রয় স্থল।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park