1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

শামীম ঢালীকে আহবায়ক ও আকাশ প্রধানকে সদস্য সচিব করে সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫

নাসিক ৭নং ওয়ার্ডের বিএনপি’র ত্যাগী নেতা শামীম আহমেদ ঢালীকে আহবায়ক এবং নাসিক ৮নং ওয়ার্ড ভুইয়াপাড়া এলাকার কারা নির্যাতিত নেতা আকাশ প্রধানকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ থানায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গতকাল রোববার (১৫ জুন) সন্ধ্যায় নগরীর উকিলপাড়াস্থ মহানগর জাসাসের দলীয় কার্যালয়ে এক সভায় এ কমিটির অনুমোদন দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির ১নং যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি। নতুন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শামীম আহমেদ ঢালী এবং সদস্য সচিব করা হয়েছে মো. আকাশ প্রধানকে। কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক মো. নাঈম হোসেন, মো. আব্দুল হাই, সদস্য মিয়া মো. আব্দুল্লাহ মুজিব, ডিএইচ বাবুল, জিএম স্বাধীন, শাহীন চৌধুরী, মো. জুয়েল আহমেদ, মো. সোহেল রানা ও মো. শফিউল আলম সুমন। নবগঠিত এ কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে কমিটি গঠনের পর পর সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের নব-নির্বাচিত আহবায়ক শামীম আহমেদ ঢালী এবং সদস্য সচিব আকাশ প্রধান নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিনকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। এ সময় সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিন সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের নব-নির্বাচিত নেতাদের দিক নির্দেশনামুলক কথা বলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park