1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের ট্রানজিট সড়ক নির্মান করতে দেওয়া হবে না……. চরমোনাই পীর

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের ট্রানজিট সড়ক নির্মান করতে দেওয়া হবে না। বাংলাদেশ থেকে নেপালে যেতে সেখান ভারত মাত্র ১৬ কি.মি রাস্তা দেয়নি, সেখানে বাংলাদেশের মধ্য দিয়ে রেল ট্রানজিট নির্মান করতে দেওয়া হবে না। ভারতের স্বার্থ ছাড়া এযাবত কোন চুক্তিই দেশের সাথে হয়নি। ভারত-বাংলাদেশ স্বামী-স্ত্রীর সর্ম্পক। ভারত সরকার সীমান্তে পাখির মত মানুষ মারছে সরকার কোন প্রতিবাদ করে না। সিরাজগঞ্জে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ  সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথি হিসেবে একথাগুলো বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
(১২ জুলাই২০২৪ইং) বিকেল ৩টায় সিরাজগঞ্জের বাজার স্টেশনের স্বাধীনতা স্কয়ারে সিরাজগঞ্জ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মদ ইমরান হুসাইন এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক মুফতি শেখ মুহাম্মাদ নূরুন নাবী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মুহাম্মাদ মুহিবুল্লাহ, সাধারন সম্পাদক হাফেজ মুহাম্মাদ হাবিবুল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আইনুল হক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মাহমুদুল হাসান।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park