1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

শেখ হাসিনার বিচার কেন হবে না প্রশ্ন ড. ইউনূসের

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। বুধবার তিনি অংশ নেন নিউইয়র্ক টাইমস আয়োজিত এক অনুষ্ঠানে। যেখানে উঠে আসে বাংলাদেশের রাজনীতির নানা ইস্যু।

ড. ইউনুসের কাছে প্রশ্ন ছিল নির্বাচনে তিনি অংশ নেবেন কিনা? এতে সাফ জানিয়ে দেন এ বিষয়ে তার আগ্রহ নেই। ড. ইউনূস পাল্টা প্রশ্ন করে বলেন, আমাকে কি দেখে মনে হয় আমি নির্বাচনের জন্য দৌঁড়াতে পারি? কোনোভাবেই সে সুযোগ নেই। আমি তেমন মানুষই নই।

বিগত সরকারপ্রধান (শেখ হাসিনা) অপরাধের সাথে জড়িত থাকলে তার বিচার করা উচিত বলে আবারও মন্তব্য করেন ড. মুহাম্মদ ইউনুস। বলেন, বিগত সরকারের সময় দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। শেখ হাসিনার বিচার কেনো হবে না? যদি তিনি অপরাধ করে থাকেন তাহলে তাকে অবশ্যই তার অপরাধের জন্য বিচারের মুখোমুখি হতে হবে। ছাত্রজনতার ত্যাগের কারণেই পরিবর্তন এসেছে বাংলাদেশে বলে অবহিত করেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ।

প্রধান উপদেষ্টা কথা বলেন, নির্বাচন ও সংস্কার নিয়ে। জানান, ৬ কমিশনের সংস্কার রিপোর্ট নিয়ে আলোচনার পরই নির্বাচন হবে। কমিশনগুলোর রিপোর্ট নিয়ে আলোচনা করা হবে রাজনৈতিক দলগুলোর সাথে।

ড. ইউনূস বলেন, সংস্কারের উদ্দেশ্যে ছয়টি কমিশন কাজ করছে। তিন মাস পরে তারা রিপোর্ট দেবে। তাদের রিপোর্ট পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে। তার পরেই নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

কোনভাবেই বাংলাদেশ আর ৫ আগস্টের আগে ফিরতে চায় না জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পুরাতন বাংলাদেশ আর ফিরে যেতে চায় না কেউ। তরুণদের ত্যাগের মাধ্যমে গঠিত হয়েছে নতুন বাংলাদেশ। এই বাংলাদেশ এখন সামনের দিকেই এগিয়ে যেতে চায়। কোনোভাবেই আর পেছনের দিকে নয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park