1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

শুক্রবার সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারীরা এবার বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে। শুক্রবার বিকেল ৪টায় সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হবে। নতুন ঘোষিত এক দফা কর্মসূচি বাস্তবায়নে চলমান ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে এ বিক্ষোভ কর্মসূচির ডাক দেন তারা।

 

বৃহস্পতিবার রাতে শাহবাগে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

 

বৃহস্পতিবার (১১ জুলাই) কোটা বাতিলের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে চতুর্থ দিনের মতো পালিত হয় ‘বাংলা ব্লকেড’। বিকাল সাড়ে ৩টা থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ব্লকেড পালনের চেষ্টা করেন আন্দোলনকারীরা। পুলিশের বাধায় অনেক জায়গায়ই আন্দোলন পণ্ড হয়। তবে রাজধানীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়ে শাহবাগ অবরোধ করেন।

বিকেল ৫টার পরে শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। প্রথমে পুলিশ তাদের বাধা দেয়, পরে সরে যায়। শিক্ষার্থীদের অবরোধের কারণে এখনো শাহবাগের আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আজ চতুর্থ দিনের মতো ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park