1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

সোনারগাঁয়ে মামলার স্বাক্ষীকে প্রাণ নাশের হুমকি

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মফিজুর রহমান রতন নামের এক দলিল লেখককে কুপিয়ে ও গুলি করে হত্যার চেষ্টা মামলার স্বাক্ষী ওমর ফারুককে প্রাণ নাশের হুমকি দিয়েছে আসামীরা। বৃহস্পতিবার (৪ জুলাই) এ ঘটনায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরী (জিডি) করেছেন ওমর ফারুক। বুধবার বিকেল সাড়ে ৪টায় মুন্দিরপুর গ্রামের তার বাড়ির সামনে এসে এ হুমকি  দিয়েছে।

সোনারগাঁ থানায় দায়ের করা সাধারণ ডায়েরী (জিডি) থেকে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের মুন্দিরপুর গ্রামে গত শনিবার বিকেলে জমি সংক্রান্ত একটি বিচার শালিস বৈঠক বসে। শালিসী বৈঠক থেকে ফেরার পথে সোনারগাঁ সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক মফিজুর রহমান রতন তার মামা ওমে ফারুকের বাড়িতে যান। আগে থেকে ওৎ পেতে থাকা রাসেল আহমেদ খোকনের নেতৃত্বে ১৫-২০জনের একটি দল তার ওপর হামলা করে। এসসয় ওমর ফারুক হামলাকারীদের বাধা দিয়ে শান্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে দলিল  লেখক রতনকে কুপিয়ে ও গুলি করে হত্যা চেষ্টা চালায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় রতনের বড় ভাই মহসিন ভূঁইয়া বাদি হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় প্রত্যক্ষদর্শী হিসেবে ওমর ফারুককে স্বাক্ষী করা হয়।

গত বুধবার বিকেলে সাড়ে ৪টার দিকে ৪-৫টি মোটর সাইকেল যোগে রাসেল আহমেদ খোকনের নেতৃত্বে পুনরায় মুন্দিরপুর গ্রামের মান্নানের ছেলে কালু, মাঝের চর গ্রামের রিপনের ছেলে তামিম, একই গ্রামের নূর হোসেনসহ ৭-৮জনের একটি দল ওমর ফারুকের বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে এ মামলায় স্বাক্ষী না দেওয়ার জন্য হুমকি দেয়। স্বাক্ষী দিলে ওমর ফারুক ও তার পরিবারের লোকজনকে প্রাণ নাশের হুমকি দেয়। তার ও পরিবারের নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরী করেন।

ভূক্তভোগী ও হত্যা চেষ্টা মামলার স্বাক্ষী ওমর ফারুক বলেন, আসামিরা খুবই খারাপ প্রকৃতির। আমার একটি বিবাহযোগ্য মেয়ে রয়েছে। তাছাড়া আমার বাড়িতে এসে মামলার স্বাক্ষী না দেওয়ার জন্য হুমকি দেয়। রূপগঞ্জ থেকে সন্ত্রাসী ভাড়া করে এনে আমাকে বাড়ির সামনে প্রাণ নাশের হুমকি দেয়। নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে জিডি করেছি।

সোনারগাঁ থানার ডিউটি অফিসার মুহাম্মত রফিকুল ইসলাম ডিজির বিষয়টি নিশ্চিত করে বলেন, সাধারণ ডায়েরী গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park