1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

সংখ্যালঘুদের সঙ্গে সোনারগাঁয়ে সেনাবাহিনীর মতবিনিময়

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

নারায়নগঞ্জ সোনারগাঁয়ে মেজর জুবায়েরের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।  আজ মঙ্গলবার বিভিন্ন মন্দির পরিদর্শনকালে সেনাবাহিনী সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে নিরাপত্তা এবং জনসচেতনতামূলক আলোচনা ও মতবিনিময় সভা করেন। এছাড়াও বিভিন্ন সময়ে সেনাবাহিনী ধর্মীয় উপাসনালয় ও সংখ্যালঘু সম্প্রদায়কে সাধারণের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করা হয়। উপজেলার বারদীতে অবস্থিত গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থভূমি লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমের নিরাপত্তায়ও কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।  বাঙালি হিন্দুদের পবিত্র এ তীর্থস্থান মধ্যরাতে পাহারা দিচ্ছেন স্থানীয় মুসলিম তরুণরা।  তাদের সঙ্গে যুক্ত হয়েছে সেনাবাহিনীর সোনারগাঁ টহলদল।  সোনারগাঁয়ে এই টহল পরিচালনা করছে সাভার সেনানিবাসের অন্তর্গত ৪৫ এমএলআরএস রেজিমেন্ট আর্টিলারি।  মেজর জুবায়ের ৪৫ এমএলআরএস রেজিমেন্ট আর্টিলারির উপ-অধিনায়ক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। এছাড়াও নারায়ণগঞ্জের সব থানার নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনী।  সোনারগাঁও ছাড়াও রূপগঞ্জে সাধারণ ছাত্রদের মধ্যে জনসচেতনতা সৃষ্টির কাজ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে জেলার প্রতিটি থানায় সেনাবাহিনী কন্ট্রোল রুমের নতুন নাম্বার দেয়া হয়েছে। এলাকায় ডাকাতি, চাঁদাবাজি বা যে কোনো ধরনের নাশকতা হলে এসব নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।  সোনারগাঁ,রূপগঞ্জ, ও আড়াইহাজার থানা এলাকার জন্য সেনাবাহিনী কন্ট্রোল রুমের নতুন নাম্বার ০১৭৬৯০৯০৫৫১। এছাড়া জেলার বন্দর, সদর, ফতুল্লা থানা এলাকার জন্য সেনাবাহিনী কন্ট্রোল রুমে ০১৭৩২০৫১৮৫৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park